Latest News

6/recent/ticker-posts

Ad Code

পথশ্রী প্রকল্পের পোস্টার পড়লেও শুরু হয়নি কাজ! ক্ষোভ এলাকাবাসীর

পথশ্রী প্রকল্পের পোস্টার পড়লেও শুরু হয়নি কাজ! পূর্ব বর্ধমানে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

পূর্ব বর্ধমানে পথশ্রী প্রকল্পের পোস্টার পড়লেও রাস্তার কাজ শুরু না হওয়ায় বিক্ষোভ
ছবি: পথশ্রী প্রকল্পের পোস্টার ও বেহাল রাস্তার কোলাজ।

সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান: পথশ্রী প্রকল্পের (Pathasree Project) পোস্টার পড়লেও কাজ শুরুর কোনো লক্ষণ নেই! এই অভিযোগ তুলে এবার ক্ষোভে ফেটে পড়লেন পূর্ব বর্ধমানের চ্যান্ডেল এলাকার বাসিন্দারা। পোস্টার সাঁটানোর প্রায় মাস দেডেক পেরিয়ে গেলেও সংস্কারের কাজ শুরু না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রকল্পের খুঁটিনাটি ও বেহাল দশা

বর্ধমান ১ ব্লকের সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের চ্যান্ডেল এলাকায় প্রায় মাস তিনেক আগে পথশ্রী প্রকল্পের এই পোস্টার লাগানো হয়। সেখানে স্পষ্ট উল্লেখ ছিল যে, ২০২৬ সালের ১৪ই জানুয়ারি থেকে চ্যান্ডেল হয়ে কমলপুর ভায়া সিজে পাড়ার মামাদি পাড়া পর্যন্ত ৩.৭২ কিমি পিচ রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। এই প্রকল্পের জন্য মোট ৮৩,৮৫,০৪১ টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু এলাকাবাসীর দাবি, নির্দিষ্ট তারিখ পেরিয়ে গেলেও কাজ শুরুর কোনো বালাই নেই। উল্টে রাস্তা খুঁড়ে রাখায় যাতায়াতের পরিস্থিতি আরও শোচনীয় হয়ে পড়েছে।

"হাড় কঙ্কাল" রাস্তা ও এলাকাবাসীর ক্ষোভ

স্থানীয় বাসিন্দা সেখ সালাম ক্ষোভ প্রকাশ করে বলেন, "জানুয়ারি মাসের শুরুতে পোস্টার বসানো হয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। দেড় মাস আগে থেকে রাস্তা খুঁড়ে রেখে দেওয়া হয়েছে। এই 'হাড় কঙ্কাল' রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে অনেকেই পড়ে গিয়ে হাত-পা ভাঙছেন। নেতাদের কোনো ভ্রুক্ষেপ নেই।" অন্যদিকে, গাড়ি চালক মনু লোয়ারের কথায়, "গ্রামের উন্নয়নের হাল খুবই খারাপ। রাস্তার এমন পরিস্থিতি যে রোগী নিয়ে যেতেও ভরসা পাওয়া যায় না।"

প্রশাসনের আশ্বাস

এই রাস্তাটি এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগস্থল। সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের মানুষকে বর্ধমান হাসপাতাল, নার্সিংহোম এবং স্কুল-কলেজে যাওয়ার জন্য এই পথই ব্যবহার করতে হয়। তবে এই বিক্ষোভের প্রেক্ষিতে বর্ধমান ১ ব্লক সভাপতি মানস ভট্টাচার্য আশ্বাস দিয়েছেন যে, ভোটের আগেই রাস্তার কাজ সম্পন্ন করা হবে। এখন দেখার, এই আশ্বাস কি শুধুই প্রতিশ্রুতি হিসেবেই থেকে যাবে নাকি সত্যিই ফিরবে চ্যান্ডেল এলাকার রাস্তার হাল।

Read More: sangbadekalavya.in

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code