T20 World Cup 2026: সেমিফাইনালে ভারতের রানের পাহাড়! সঞ্জুর তাণ্ডবে ছারখার ইংল্যান্ড
🔴 Live Scorecard
253/7
(20 Overs)
172/5
(14 Overs - Target 254)
ম্যাচ আপডেট: ইংল্যান্ডের জয়ের জন্য ৩৬ বলে ৮২ রান প্রয়োজন।
স্পোর্টস ডেস্ক, সংবাদ একলব্য: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের বোলারদের নাস্তানাবুদ করে ভারত তুলল রেকর্ড ২৫৩ রান। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ইতিহাসে সর্বোচ্চ স্কোর।
⏱️ Live Match Timeline
বুমরাহর ম্যাজিক, ইংল্যান্ডের পঞ্চম উইকেটের পতন! ১৫ ওভার শেষে ইংল্যান্ড ১৮৮/৫। খতরনাক হয়ে ওঠা উইল জ্যাকসকে (২৮) সাজঘরে ফেরালেন জসপ্রীত বুমরাহ। তবে অন্য প্রান্তে জ্যাকব বেথেল এখনও ৩৩ বলে ৭৬ রানে অপরাজিত থেকে ভারতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। জয়ের জন্য শেষ ৩০ বলে ইংল্যান্ডের প্রয়োজন ৬৬ রান।
১৩.৫ ওভার শেষে ইংল্যান্ড ১৭১/৪। বেথেল ও জ্যাকস জুটিতে ৫০ রান পূর্ণ করে ভারতকে চাপে ফেলে দিয়েছিলেন। রান রেট এখন প্রতি ওভারে ১৩-র উপরে উঠে গেছে।
১৩ ওভার শেষে ইংল্যান্ড ১৬০/৪। ১৯ বলে বেথেলের হাফ-সেঞ্চুরি ভারতকে রক্ষণাত্মক হতে বাধ্য করেছে।
সঞ্জু স্যামসনের 'ম্যাডনেস' ও হার্দিকের ফিনিশিং
আজকের ইনিংসের নায়ক নিঃসন্দেহে সঞ্জু স্যামসন। মাত্র ৪২ বলে ৮৯ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যাতে ছিল ৭টি বিশাল ছক্কা ও ৮টি চার। ইশান কিষান (৩৮) এবং শিবম দুবে (৪৩) রানের গতি সচল রাখেন। শেষ বেলায় হার্দিক পাণ্ড্য ১২ বলে ২৭ এবং তিলক বর্মা ৭ বলে ২১ রানের ঝোড়ো ক্যামিও খেলে ভারতকে ২৫০-এর গণ্ডি পার করে দেন।
রান তাড়া করতে নেমে চাপে ইংল্যান্ড
২৫৪ রানের পাহাড় প্রমাণ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তেই বড় ধাক্কা খায় ইংল্যান্ড। বরুণ চক্রবর্তী ও হার্দিক পাণ্ড্যর নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে জস বাটলার (২৫) ও হ্যারি ব্রুক দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। জ্যাকব বেথেল আক্রমণাত্মক শুরু করলেও ভারতের জয় এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছে ক্রিকেট মহল।
আজকের জয়ী দল আগামী রবিবার ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। টিম ইন্ডিয়ার এই দুরন্ত পারফরম্যান্সে এখন মুম্বইয়ের গ্যালারিতে শুধু তেরঙার জয়জয়কার।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ