Big Breaking: আজই পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যের ভোট ঘোষনা (Assembly Election 2026)
সংবাদ একলব্য: এই মুহূর্তের বড় খবর। আজকেই ঘোষনা হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। বিকাল চারটায় সাংবাদিক বৈঠক করে নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন (Election Commission of India)।
পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট (Assembly Election Announcement)
কখন ঘোষনা হবে ভোট:
আজ রবিবার বিকাল চারটায় সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আর সেখানেই ঘোষিত হবে নির্বাচন নির্ঘণ্ট।
কোথায় হবে সাংবাদিক বৈঠক:
দিল্লির বিজ্ঞান ভবনে ওই সাংবাদিক বৈঠক করার কথা কমিশনের। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ সাংবাদিক বৈঠক করবেন।
কোন কোন রাজ্যের নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ কবে?
পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ভোটের নির্ঘণ্ট রবিবার ঘোষণা করবে কমিশন।
ক-দফায় হতে পারে নির্বাচন?
২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। এ বার সর্বোচ্চ দুই বা তিন দফায় ভোট হওয়ার সম্ভবনা পশ্চিমবঙ্গে। প্রথম দফার ভোট হবে নববর্ষের পরে। কমিশন সূত্রে খবর, কম দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার কথা মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং পর্যবেক্ষক নিয়োগ করা হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে কমিশন বদ্ধপরিকর।
কেন্দ্রীয় বাহিনী এবং পর্যবেক্ষক
জানা যাচ্ছে কম দফায় ভোট হলেও বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী ও পর্যবেক্ষক থাকবে। রাজনৈতিক হিংসা ও অশান্তির কথা য়াথায় রেখে এমনটাই পদক্ষেপ নিচ্ছে কমিশন বলে সূত্রের খবর। ইতিমধ্যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে। জায়গায় জায়গায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। কোথাও কোথাও বুথ পর্যবেক্ষণ করেছে কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসন। ভোট ঘোষনার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসেছে।
পশ্চিমবঙ্গে এখনোও চলছে SIR, ৬০ লক্ষ ভোটার 'বিবেচনাধীন' অবস্থায়
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া এখনও শেষ হয়নি। এখনও কয়েক লক্ষ নাম ‘বিবেচনাধীন’ অবস্থায় রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তথ্যগত অসঙ্গতি নিয়ে কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা যাচাই করছেন। গত ২৮ ফেব্রুয়ারি অসম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করা হলেও এখনও অতিরিক্ত তালিকা প্রকাশিত হয়নি। ওই সময় পর্যন্ত রাজ্যে ৬০ লক্ষের বেশি ভোটার ‘বিবেচনাধীন’ ছিলেন। কমিশন জানিয়েছে, ভোটের আগে যাঁদের নামের নিষ্পত্তি হবে, তাঁরা ভোট দিতে পারবেন, তবে সব নাম সময়মতো চূড়ান্ত হবে কি না তা এখনও স্পষ্ট নয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ