Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপি কর্মীর বাড়িতে পাথর ছুঁড়ে ভাঙচুর! অভিযোগের তীর তৃণমূলের দিকেই

বিজেপি কর্মীর বাড়িতে পাথর ছুঁড়ে ভাঙচুর! অভিযোগের তীর তৃণমূলের দিকেই

আসানসোল বিজেপি কর্মীর বাড়িতে হামলা, আসানসোল রাজনৈতিক সংঘর্ষ, সালানপুর তৃণমূল বিজেপি সংঘাত, Sangbad Ekalavya

নিজস্ব প্রতিবেদন, আসানসোল: উত্তেজনা ছড়ালো সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ি এলাকায়। এবার বিজেপি কর্মীর বাড়িতে পাথর ছুঁড়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠলো সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিংয়ের প্রাক্তন গাড়ি চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহাবীর কলোনীর বাসিন্দা বিজেপি কর্মী সঞ্জয় শর্মার বাড়িতে।

গালিগালাজ ও হামলার অভিযোগ

বিজেপি নেতা অরিজিৎ রায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জানান, ভোলা সিংয়ের গাড়ি চালক ইন্দ্রনীল মণ্ডল ও তাঁর বন্ধু গণেশ দুবে মিলে রাতের অন্ধকারে সঞ্জয় শর্মার বাড়িতে চড়াও হন। অভিযোগ, তাঁরা অসভ্য ভাষায় গালিগালাজ করেন এবং বাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু ঢিল ছুঁড়তে থাকেন। খবর পেয়ে রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

বিজেপির বয়ান

আক্রান্ত বিজেপি কর্মী সঞ্জয় শর্মা বলেন, "তৃণমূল গুন্ডা পাঠিয়ে আমাদের ভয় দেখাচ্ছে। গতকাল গভীর রাতে নেতা ভোলা সিংয়ের লোক এসে আমার বাড়িতে হামলা চালিয়েছে।" বিজেপির দাবি, এলাকা উত্তপ্ত করতেই পরিকল্পিতভাবে এই আক্রমণ চালানো হয়েছে।

তৃণমূলের পাল্টা দাবি

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে তাঁর গাড়ি চালক নন। তাঁর পাল্টা দাবি, "অভিযোগকারী নিজেই একজন চিটিংবাজ, হয়তো টাকা-পয়সার কোনো লেনদেন নিয়ে ঝামেলা হয়েছে। এমনকি বিজেপির নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেও ইন্দ্রনীলকে নেশা করিয়ে এই কাজ করানো হতে পারে।" ভোলা সিং আরও জানান, বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে সালানপুরে মানুষ শান্তিতে রয়েছে, কিন্তু কিছু বিজেপি নেতা স্রেফ 'হাইলাইট' হওয়ার জন্য অশান্তি সৃষ্টি করছে।

বর্তমানে বারাসাত থানার পুলিশ অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় পুলিশি টহল জারি রয়েছে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code