Latest News

6/recent/ticker-posts

Ad Code

১৩ মার্চ ধর্মঘট রুখতে কড়া রাজ্য! 'ডাইস-নন' ও বেতন কাটার হুঁশিয়ারি দিয়ে বিজ্ঞপ্তি জারি

১৩ মার্চ ধর্মঘট রুখতে কড়া রাজ্য! 'ডাইস-নন' ও বেতন কাটার হুঁশিয়ারি দিয়ে বিজ্ঞপ্তি জারি

13 March Strike West Bengal, Dies non order West Bengal, DA protest West Bengal, ১৩ মার্চ ধর্মঘট, ডিএ আন্দোলন, সংবাদ একলব্য
১৩ মার্চ ধর্মঘট রুখতে কড়া নির্দেশিকা জারি

নিজস্ব প্রতিবেদন, সংবাদ একলব্য: সংগ্রামী যৌথ মঞ্চ সহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকে আগামী ১৩ মার্চ (২০২৬) শুক্রবার দেশজুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘট বা বনধের ডাক দেওয়া হয়েছে। আর এই ধর্মঘট মোকাবিলায় এবার প্রথম থেকেই কড়া অবস্থান নিল রাজ্য প্রশাসন। ধর্মঘটের দিন সরকারি অফিস এবং স্কুলগুলোতে উপস্থিতি বাধ্যতামূলক করে কড়া নির্দেশিকা জারি করল পশ্চিম বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (DPSC Paschim Bardhaman)। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এই অর্ডার নিয়ে ব্যাপক সমালোচনাও শুরু হয়েছে।

আজ, ১১ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত এই নির্দেশিকায় (Memo. No.: 393/DPSC/PSB/26) স্পষ্ট জানানো হয়েছে, ১৩ তারিখ কোনোভাবেই কাজে অনুপস্থিত থাকা যাবে না এবং ধর্মঘটে সামিল হলে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন।

বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ নির্দেশিকাগুলো কী কী?

  • সব অফিস খোলা থাকবে: নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের অনুদানপ্রাপ্ত সমস্ত স্কুল এবং রাজ্য সরকারের সমস্ত অফিস আগামী ১৩ মার্চ স্বাভাবিক নিয়মেই খোলা থাকবে। সমস্ত কর্মীকে ওই দিন কাজে যোগ দিতে হবে।
  • কোনো ছুটি মঞ্জুর নয়: ওই দিন কোনো কর্মীকে ক্যাজুয়াল লিভ (CL) বা অন্য কোনো ছুটি দেওয়া হবে না বা সংরক্ষণ করা হবে না। এমনকি প্রথমার্ধ বা দ্বিতীয়ার্ধের (Half Day) ছুটিও বাতিল বলে গণ্য হবে।
  • 'ডাইস-নন' এবং বেতন কাটা: নির্দেশিকায় কড়া ভাষায় জানানো হয়েছে, ওইদিন কোনো কর্মী যদি অফিসে বা স্কুলে অনুপস্থিত থাকেন, তবে সেই দিনটিকে 'ডাইস-নন' (Dies-non) হিসেবে ধরা হবে এবং ওই দিনের জন্য কোনো বেতন দেওয়া হবে না।
  • শো-কজ নোটিশ: বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট কর্মচারীকে 'শো-কজ' (Show-Cause) নোটিশ পাঠাবেন অফিস বা স্কুলের প্রধান। কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার সন্তোষজনক জবাব দিতে হবে। জবাব না দিলে শাস্তিমূলক পদক্ষেপ (Disciplinary Action) নেওয়া হবে।

কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে?

শুধুমাত্র কয়েকটি বিশেষ ও জরুরি ক্ষেত্রেই এই 'ডাইস-নন'-এর আওতার বাইরে থাকবেন কর্মীরা:

  • কর্মীর নিজের হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি হলে।
  • পরিবারে কারোর মৃত্যুজনিত কারণে শোকের পরিস্থিতি থাকলে।
  • ১৩ মার্চের আগে থেকেই গুরুতর অসুস্থতার কারণে ছুটিতে থাকলে।
  • চাইল্ড কেয়ার লিভ (CCL), ম্যাটারনিটি লিভ, মেডিকেল লিভ এবং আর্নড লিভ যদি ১৩ মার্চের আগেই অনুমোদিত হয়ে থাকে।
DPSC Paschim Bardhaman Dies Non Notice, 13 March Strike West Bengal, ডিএ আন্দোলন নোটিশ
সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত, এর সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য

সংগ্রামী যৌথ মঞ্চের এই ধর্মঘট মূলত বকেয়া ডিএ (DA) মেটানো সহ একাধিক দাবিতে। এর আগেও এমন ধর্মঘটে রাজ্য সরকার কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করেছে। এবারও তার ব্যতিক্রম হলো না। এখন দেখার, প্রশাসনের এই কড়া বার্তার পর ১৩ তারিখে এর কী প্রভাব পড়ে।

ডিএ আন্দোলন ও সরকারি নির্দেশিকার সমস্ত ব্রেকিং আপডেট পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code