Assembly Election 2026: দোলের পরেই কি বাজবে ভোটের দামামা? রাজ্যে ১ নাকি ৩ দফায় নির্বাচন? তুঙ্গে জল্পনা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পিছিয়ে ২৮ ফেব্রুয়ারি হয়েছে। আর এই আবহে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ নিয়েও নতুন জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। কমিশন সূত্রে ইঙ্গিত, দোলের আগে সম্ভবত ভোটের দিনক্ষণ ঘোষণা হচ্ছে না। রংয়ের উৎসব মিটলে তবেই বাংলা-সহ পাঁচ রাজ্যের নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে ভারতের নির্বাচন কমিশন।
সূত্রের খবর, আগামী ১ ও ২ মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) সঙ্গে ম্যারাথন বৈঠক করার কথা রয়েছে তাদের। সেই বৈঠকের পরই নির্বাচন সদন বাংলা ভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যেহেতু ১৪ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, তাই ভোটের নির্ঘণ্ট প্রকাশও স্বাভাবিকভাবেই কিছুটা পিছিয়ে যাচ্ছে।
ভোটের দিনক্ষণ পিছিয়ে যাওয়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধী ও রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা হলেও তাদের সিদ্ধান্তে কেন্দ্রের শাসকদলের প্রভাব স্পষ্ট। গেরুয়া শিবির উত্তর ভারতীয় সংস্কৃতি মেনে ‘হোলিকা দহন’-এর আগে কোনো শুভ কাজ শুরু করতে চায় না। তাদের বিশ্বাস, হোলিকা দহনের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ হয়। বিরোধীদের কটাক্ষ, সেই ‘সংস্কার’ মেনেই কি কমিশন দোলের আগে নির্ঘণ্ট প্রকাশে বিরত থাকছে? যদিও কমিশনের তরফে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
এক দফা নাকি তিন দফা?
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ