Latest News

6/recent/ticker-posts

Ad Code

নির্ঘণ্টের আগেই দিনহাটায় নির্বাচনী তৎপরতা, প্রার্থীর নাম ছাড়াই শুরু তৃণমূলের দেওয়াল লিখন

নির্ঘণ্টের আগেই দিনহাটায় নির্বাচনী তৎপরতা, প্রার্থীর নাম ছাড়াই শুরু তৃণমূলের দেওয়াল লিখন

Tmc


এখনও বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। তার আগেই দিনহাটায় শুরু হয়ে গেছে রাজনৈতিক তৎপরতা। প্রার্থীর নাম ফাঁকা রেখেই শাসকদল তৃণমূল কংগ্রেস শুরু করেছে দেওয়াল লিখন।




দিনহাটা ১ নম্বর ব্লকের দিনহাটা ভিলেজ-২ নম্বর পঞ্চায়েতের নিগম নগর এলাকায় এদিন দেওয়াল লিখন কর্মসূচিতে অংশ নেন দিনহাটা ১ বি ব্লক তৃণমূল মহিলা সভানেত্রী ডালিয়া চক্রবর্তী। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সন্তোষ বর্মন, অঞ্চল চেয়ারম্যান কেশব নাহা, অঞ্চল সভাপতি শ্যামল সরকার, যুব নেতা উজ্জ্বল বিশ্বাস-সহ একাধিক দলীয় নেতৃত্ব ও কর্মী।




শুধু দেওয়াল লিখনেই সীমাবদ্ধ থাকেননি তাঁরা। এদিন দলের কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগও করেন তারা। মানুষের সঙ্গে কথা বলে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প ও বার্তা তুলে ধরা হয়।




এ প্রসঙ্গে ডালিয়া চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেই আমাদের এই কর্মসূচি। প্রার্থী কে হবেন, তা সময় হলেই জানানো হবে। তবে আমরা আত্মবিশ্বাসী, মানুষের পাশে থাকার রাজনীতির জন্যই আবারও তৃণমূলের উপর ভরসা রাখবেন দিনহাটার মানুষ।”




ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও দিনহাটায় বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পারদ যে ক্রমশ চড়ছে, তা এই কর্মসূচি থেকেই স্পষ্ট।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code