Latest News

6/recent/ticker-posts

Ad Code

৪৭-এও 'মর্দানি' রানি! কড়া ডায়েট নয়, সর্ষের তেল দিয়ে আলুভাত আর কড়া মাছভাজাতেই ফিট বঙ্গতনয়া

রানি মুখোপাধ্যায়, বলিউড বিনোদন, মর্দানি ৩, রানির ডায়েট, বাঙালি খাবার, আলু সেদ্ধ ভাত, ফিটনেস সিক্রেট, বলিউড নিউজ, Rani Mukerji, Bollywood News, Mardaani 3, Rani Mukerji Diet, Bengali Food, Aloo Seddho, Fitness Secret, Entertainment News.

নিজস্ব প্রতিবেদন: 'মর্দানি' ফ্র্যাঞ্চাইজিতে দাপুটে পুলিশ আধিকারিক শিবানী শিবাজি রায়ের চরিত্রে তাঁর অভিনয় বারবার দর্শকদের মুগ্ধ করেছে। খুব শিগগিরই হয়তো 'মর্দানি ৩'-এ আবারও অ্যাকশন অবতারে দেখা যাবে তাঁকে। বলিউডে দীর্ঘ সময় ধরে রাজত্ব করছেন রানি মুখোপাধ্যায়। ৪৭ বছর বয়সে এসেও পর্দায় তাঁর সাবলীল অ্যাকশন দৃশ্য বা ছিপছিপে চেহারা দেখলে বয়স বোঝার উপায় নেই। অনুরাগীদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, নিজেকে এতটা ফিট রাখতে রোজ কী খান অভিনেত্রী? তাঁর ডায়েট চার্ট কতটা কড়া?

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফিটনেস ও ডায়েট নিয়ে মুখ খুলেছেন রানি। আর তাঁর উত্তর শুনলে চমকে যাবেন যে কোনও আধুনিক ফিটনেস ফ্রিক!

রানি মুখোপাধ্যায়, বলিউড বিনোদন, মর্দানি ৩, রানির ডায়েট, বাঙালি খাবার, আলু সেদ্ধ ভাত, ফিটনেস সিক্রেট, বলিউড নিউজ, Rani Mukerji, Bollywood News, Mardaani 3, Rani Mukerji Diet, Bengali Food, Aloo Seddho, Fitness Secret, Entertainment News.

কড়া ডায়েট নৈব নৈব চ!

বলিউড নায়িকা মানেই মেপে জল খাওয়া, কার্বোহাইড্রেটকে বিদায় জানানো আর স্যালাড-স্যুপে বেঁচে থাকা—এই ধারণা রানির ক্ষেত্রে একেবারেই খাটে না। তাঁকে যখন প্রশ্ন করা হয় যে ওজন ঝরাতে তিনি কখনও কড়া ডায়েট করেছেন কি না, স্বভাবসিদ্ধ হাসিমুখে রানির সটান জবাব, ‘‘না, আমার দ্বারা সেটা হয় না।’’ নিজের খাদ্যাভ্যাস নিয়ে বেশ খুঁতখুঁতে তিনি। রানি জানান, মাছ কড়া করে ভাজা না হলে তাঁর একেবারেই মুখে রোচে না। আর রোজকার ডায়েটে কড়া ভাজা মাছ রাখা মানেই আধুনিক ডায়েট চার্টের নিয়ম ভাঙা।

রানি মুখোপাধ্যায়, বলিউড বিনোদন, মর্দানি ৩, রানির ডায়েট, বাঙালি খাবার, আলু সেদ্ধ ভাত, ফিটনেস সিক্রেট, বলিউড নিউজ, Rani Mukerji, Bollywood News, Mardaani 3, Rani Mukerji Diet, Bengali Food, Aloo Seddho, Fitness Secret, Entertainment News.

গুড় ছাড়া দিন চলে না রানির

মিষ্টি বা চিনি ফিটনেসের সবচেয়ে বড় শত্রু বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিন্তু রানি এসবের ধার ধারেন না। তাঁর কথায়, ‘‘গুড় ছাড়া আমার চলে না। গুড় আমাকে খেতেই হবে। গুড়ও তো এক প্রকার চিনি। তাই সে অর্থে আমার রোজের খাবারে চিনিও থাকে।’’

রানি মুখোপাধ্যায়, বলিউড বিনোদন, মর্দানি ৩, রানির ডায়েট, বাঙালি খাবার, আলু সেদ্ধ ভাত, ফিটনেস সিক্রেট, বলিউড নিউজ, Rani Mukerji, Bollywood News, Mardaani 3, Rani Mukerji Diet, Bengali Food, Aloo Seddho, Fitness Secret, Entertainment News.

পছন্দের খাবার 'আলুসেদ্ধ-ভাত'

মুম্বইয়ে থাকলেও মনেপ্রাণে তিনি যে আদ্যোপান্ত একজন 'ভেতো বাঙালি', তা নিজে মুখেই স্বীকার করেছেন রানি মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘ডায়েট থেকে আমি কখনও ভাতকে বাদ দিতে পারি না। ভাত খেলে গ্লাইসেমিক ইনডেক্স অনেকটা বেড়ে যায় জানি, তবুও আমার কিছু করার নেই। ভাত আমাকে খেতেই হবে।’’ তবে শুধু ভাত নয়, রানির সবচেয়ে প্রিয় খাবার হলো খাঁটি সর্ষের তেল আর কাঁচালঙ্কা দিয়ে মাখা আলুসেদ্ধ আর গরম ভাত। ঘরোয়া এই সাধারণ বাঙালি খাবারেই সবচেয়ে বেশি তৃপ্তি পান তিনি।

রানি মুখোপাধ্যায়, বলিউড বিনোদন, মর্দানি ৩, রানির ডায়েট, বাঙালি খাবার, আলু সেদ্ধ ভাত, ফিটনেস সিক্রেট, বলিউড নিউজ, Rani Mukerji, Bollywood News, Mardaani 3, Rani Mukerji Diet, Bengali Food, Aloo Seddho, Fitness Secret, Entertainment News.

রানির ফিটনেস ফিলোজফি

বর্তমান সময়ে অনেক অভিনেতা-অভিনেত্রীই ফিগার ধরে রাখতে ছোটবেলা থেকে খেয়ে আসা প্রিয় খাবারগুলো বাদের খাতায় ফেলে দেন। কিন্তু রানি এই ধারণায় বিশ্বাসী নন। তাঁর মতে, ‘‘আধুনিক ডায়েটের কথা ভেবে ছোটবেলা থেকে খেয়ে অভ্যস্ত খাবারগুলিকে বাদের খাতায় ফেলে দেওয়া মোটেও কাজের কথা নয়, আর সেটা বাস্তবসম্মতও নয়।’’

রানি মুখোপাধ্যায়, বলিউড বিনোদন, মর্দানি ৩, রানির ডায়েট, বাঙালি খাবার, আলু সেদ্ধ ভাত, ফিটনেস সিক্রেট, বলিউড নিউজ, Rani Mukerji, Bollywood News, Mardaani 3, Rani Mukerji Diet, Bengali Food, Aloo Seddho, Fitness Secret, Entertainment News.

বিশেষজ্ঞদের মতে, রানি কড়া ডায়েট না করলেও, কাজের প্রয়োজনে তিনি শারীরিক কসরত ও ওয়ার্কআউট করে ক্যালোরি ঝরিয়ে ফেলেন। 'মর্দানি'র মতো ছবির জন্য তাঁকে কঠিন ফিজিক্যাল ট্রেনিং নিতে হয়। অর্থাৎ, পছন্দের খাবার খেয়েও শরীরচর্চার মাধ্যমে কীভাবে নিজেকে ফিট রাখা যায়, রানি মুখোপাধ্যায় তারই এক উজ্জ্বল উদাহরণ!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code