Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট জাল! গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার, শুরু রাজনৈতিক চাপান-উতোর

পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট জাল! গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার, শুরু রাজনৈতিক চাপান-উতোর

Police fake verification


কাঁথি, পূর্ব মেদিনীপুর:

পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট জাল করার অভিযোগে কাঁথি থানার এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম ধনঞ্জয় করন। তাঁকে কাঁথি আদালতে পেশ করা হলে আদালত পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।




পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পুলিশ আধিকারিকদের স্বাক্ষর জাল করে ভুয়ো ভেরিফিকেশন রিপোর্ট তৈরি করার অভিযোগ উঠেছে ধৃতের বিরুদ্ধে। এই ভুয়ো নথির মাধ্যমে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছিলেন বলেও অভিযোগ। ঘটনার খবর সামনে আসতেই তদন্তে নামে পুলিশ এবং দ্রুত পদক্ষেপ করে ধনঞ্জয় করনকে গ্রেফতার করা হয়। গোটা ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর। বিজেপির অভিযোগ, রাজ্যে তৃণমূল সরকারের আমলে ভুয়ো নথি ও দুর্নীতির সংস্কৃতি ছড়িয়ে পড়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে এবং অভিযুক্তের গ্রেফতারই তার প্রমাণ।


অন্যদিকে, সম্প্রতি মহামান্য হাইকোর্টের একটি নির্দেশ জাল করার অভিযোগে এক আইনজীবীকেও গ্রেফতার করেছিল পুলিশ। সেই ঘটনার প্রতিবাদে কাঁথি মহকুমা আদালতের আইনজীবীরা আন্দোলনে সামিল হয়েছিলেন। যদিও চারদিন পুলিশ হেফাজতে থাকার পর ওই আইনজীবী আপাতত জামিন পেয়েছেন। দুটি ঘটনাতেই তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code