পুলিশের মানবিক মুখ, অ্যাডমিট ছেড়ে আসে পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড নিয়ে এসে পরীক্ষায় বসার ব্যবস্থা করলো পুলিশ
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল পুলিশ। অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে আসায় পরীক্ষায় বসতে সমস্যায় পড়া এক ছাত্রকে বাড়ি নিয়ে গিয়ে অ্যাডমিট এনে পরীক্ষায় বসার ব্যবস্থা করে দিল পুলিশ। ঘটনাটি ঘটেছে দিনহাটার গিতালদহে। গিতালদহ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার সেন্টার ছিল ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। আর তাঁদের মধ্যেই এক ছাত্র ফেলে আসে অ্যাডমিট কার্ড।
জানা গিয়েছে, নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছালেও অ্যাডমিট কার্ড সঙ্গে না থাকায় চরম দুশ্চিন্তায় পড়ে যায় ওই ছাত্র। বিষয়টি নজরে আসতেই কর্তব্যরত পুলিশ কর্মীরা দ্রুত উদ্যোগ নেন। সময় নষ্ট না করে ছাত্রটিকে বাইকে করে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে পুনরায় তাকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
পুলিশের এই তৎপরতায় নির্দিষ্ট সময়ের মধ্যেই ছাত্রটি পরীক্ষায় বসতে সক্ষম হয়। পরিবারের সদস্যরা এবং উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা পুলিশের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, পুলিশের এই উদ্যোগ প্রমাণ করে তারা শুধু আইন-শৃঙ্খলা রক্ষা নয়, সাধারণ মানুষের পাশে দাঁড়াতেও সবসময় প্রস্তুত। পুলিশের এই মানবিক ভূমিকা এলাকায় প্রশংসিত হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ