বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন স্থানের শুভ সূচনা হলো ওকড়াবাড়ী নবোদয় গুরুকুলের
বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন স্থানের শুভ সূচনা হলো দিনহাটার ওকড়াবাড়ী এলাকায় ১৫ বছর ধরে শিক্ষা জগতে ছাপ রাখা নবোদয় গুরুকুলের। এদিন নতুন ঘরের উদ্বোধনের পাশাপাশি নবীন বরণ, চতুর্থ শ্রেণির বিদায় সংবর্ধনা, দশম শ্রেণির বিদায় সংবর্ধনা, বার্ষিক অ্যাকাডেমিকে মেধা সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওকড়াবাড়ী কাউরাই রোড এলাকায় এই নতুন ঠিকানা নবোদয় গুরুকুলের। নবোদয় গুরুকুল কিডজি প্লে গ্রুপ থেকে চতুর্থ শ্রেণির নার্সারি স্কুল ও নবোদয় গুরুকুল বিদ্যাপীঠ পঞ্চম থেকে দশম শ্রেণির টিউশন সেন্টার।
জাতীয় পতাকা উত্তোলন করে এই আনন্দঘন দিনের শুভ সূচনা করেন ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নবীউল ইসলাম। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট শিক্ষক ও প্রাবান্ধিক সম্রাট দাস। ফিতা কেটে নতুন ঘরের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষক বিপ্লব রহমান। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক বিপ্লব বর্মন, নুর ইসলাম, দেবাশীষ বল, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছির আলী, ইউনুস আলী সহ অন্যান্য আরো অনেকে।
এদিনের এই অনুষ্ঠান ঘিরে কচিকাঁচাদের মধ্যে বেশ উন্মাদনা দেখা যায়। নাচে-গানে-কবিতায় এক মনোমুগ্ধকর অনুষ্ঠানে কচিকাঁচাদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এদিনের এই অনুষ্ঠানের পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা আরিফা খাতুন। এছাড়াও বিদ্যালয় ও টিউশন সেন্টারের সকল শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সব মিলে এক অসাধারণ অনুষ্ঠান বলেই জানান অতিথিরা।
দীর্ঘ ১৫ বছর ধরে ওকড়াবাড়ীর শিক্ষার উন্নতিতে এক অতুলনীয় ছাপ রেখে আসছে নবোদয় গুরুকুল। ২০১০-এ এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু হয় অষ্টম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের টিউশন সেন্টার হিসেবে। ধীরে ধীরে ঘটতে থাকে বিস্তার। পঞ্চম থেকে দশম শ্রেণির পঠনপাঠন শুরুর পর ২০১৮-এ প্লে গ্রুপ থেকে চতুর্থ শ্রেণির নার্সারি স্কুল আরম্ভ হয়। বহু প্রতিভাবান শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকেই আত্মপ্রকাশ করেছে।
প্রতিষ্ঠানের এক শিক্ষক জানান, আমাদের প্রতিষ্ঠানে পড়াশুনাই শেষ কথা। আদতে এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমরা এলাকার শিক্ষার উন্নতির চেষ্টা করছি। সব মিলিয়ে এই নতুন ঠিকানা এবার আরও নতুন করে কাজ করার সাহস ও উৎসাহ জোগাবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ