রমজানে ফলের দাম নিয়ন্ত্রণে কড়া নজরদারির দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি বিধায়ক নওশাদ সিদ্দিকী-র
আসন্ন রমজান মাসকে সামনে রেখে ফলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। ১৮ ফেব্রুয়ারি তারিখে পাঠানো ওই চিঠিতে তিনি রমজান মাসে বাজারে ফলের দাম নিয়ন্ত্রণে বিশেষ নজরদারির আবেদন জানান।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, রমজান মাসে প্রতিদিন ইফতারের সময় মুসলিম সম্প্রদায়ের মানুষ বিভিন্ন ফলমূল খেয়ে থাকেন। কিন্তু প্রতিবছরই এই সময়ে ফলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যায়, ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েন। অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগে অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করেন।
বিধায়কের বক্তব্য, কলকাতা সহ বিভিন্ন শহরে মূল্যবৃদ্ধি রুখতে টাস্ক ফোর্স থাকলেও গ্রামীণ এলাকায় সেই নজরদারি প্রায়শই দেখা যায় না। তাই শহর ও গ্রামের বাজারে সমানভাবে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছে।
তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন, যাতে একমাস ধরে ফলের দামে কৃত্রিম বৃদ্ধি বা কালোবাজারি রুখতে প্রশাসন সক্রিয় ভূমিকা নেয়। প্রয়োজনে গ্রামাঞ্চলেও টাস্ক ফোর্স গঠন করে নিয়মিত বাজার তদারকি করার পরামর্শ দিয়েছেন তিনি।
এ বিষয়ে রাজ্য সরকারের তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে রমজানকে ঘিরে বাজার নিয়ন্ত্রণের দাবিতে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊