মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই অসুস্থ পরীক্ষার্থী, চাঞ্চল্য দিনহাটায়
মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হল এক পরীক্ষার্থীকে। বাসন্তীর হাট কুমুদিনী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিমিকা পারভীনের মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র ছিল বুড়িরহাট হাই স্কুলে। সোমবার সকালে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি।
পরিস্থিতি বুঝে কর্তব্যরত শিক্ষকরা দ্রুত রিমিকাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে পরীক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
দিনহাটা মহকুমার মাধ্যমিক পরীক্ষার ইনচার্জ দীনেশ চন্দ্র রায় জানান, রিমিকা পারভীন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকদের মতে, শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে এবং প্রয়োজনীয় অনুমতি মিললে, অল্প সময়ের মধ্যেই সে হাসপাতাল থেকেই পরীক্ষা দিতে পারবে বলে আশা করা হচ্ছে।
ঘটনাটি জানাজানি হতেই পরীক্ষাকেন্দ্র চত্বরে সাময়িক উদ্বেগের সৃষ্টি হয়। তবে প্রশাসন, শিক্ষক ও চিকিৎসকদের দ্রুত তৎপরতায় পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ