Latest News

6/recent/ticker-posts

Ad Code

সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করার আগেই বাংলায় ঘোষণা হতে পারে ভোট, জানাল নির্বাচন কমিশন

সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করার আগেই বাংলায় ঘোষণা হতে পারে ভোট, জানাল নির্বাচন কমিশন

Election


নয়াদিল্লি: 

সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করার আগেই বাংলায় ঘোষণা হতে পারে ভোট, জানাল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন মঙ্গলবার জানিয়েছে, সুপ্রিম কোর্ট-এর নির্দেশ মেনে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের আগেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে অসুবিধা নেই। কমিশনের মতে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে সব সংশোধিত তালিকা প্রকাশিত হবে, সেগুলির ভিত্তিতেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

উল্লেখ্য, রাজ্যে খসড়া ভোটার তালিকা থেকে ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়েছিল। তবে চূড়ান্ত তালিকা প্রকাশ হলেও এখনই মোট কত নাম বাদ গেল তার সুনির্দিষ্ট হিসাব পাওয়া যাবে না। আগামী শুক্রবার চূড়ান্ত তালিকা প্রকাশের কথা রয়েছে। যদিও শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী ২৮ তারিখের পরেও ধাপে ধাপে তালিকা প্রকাশ করতে পারবে কমিশন। পরবর্তীকালে প্রকাশিত সেই তালিকাগুলিকেও চূড়ান্ত তালিকা হিসেবেই গণ্য করা হবে। ফলে সব পর্যায়ের তালিকা একত্রে বিবেচনা করেই চূড়ান্ত বাদ পড়া নামের সংখ্যা নির্ধারণ করতে হবে।

এদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর জানিয়েছে, আপাতত পশ্চিমবঙ্গে বুথবিন্যাস করা হচ্ছে না। বর্তমানে রাজ্যে ৮০,৬৮১টি বুথই বহাল থাকছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ সম্পূর্ণ না হওয়ায় বুথ পুনর্বিন্যাসের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে বলে কমিশন সূত্রে খবর।

কমিশনের পূর্বসূচি অনুযায়ী বুধবার রাজ্যে বুথবিন্যাস নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু ভোটার সংখ্যার চূড়ান্ত হিসাব এখনও স্থির না হওয়ায় আপাতত বুথবিন্যাস করা হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।




কমিশন সূত্রে জানা গিয়েছে, বহুতল আবাসনের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী ৬০ থেকে ৭০টি অতিরিক্ত বুথ যুক্ত হতে পারে। এর আগে কমিশন জানিয়েছিল, কোনও বুথে ভোটার সংখ্যা ১২০০-র বেশি হলে নতুন বুথ তৈরি করা হবে। তবে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ শেষ না হওয়ায় ঠিক কতজন ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন বা নতুন করে যুক্ত হয়েছেন, সেই নির্দিষ্ট হিসাব এখনও মেলেনি।

এই পরিস্থিতিতে আপাতত আগের বুথ কাঠামোই বহাল রাখা হবে বলে জানানো হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা ৮০,৬৮১।

উল্লেখ্য, এসআইআর শুরুর আগে ভোটার সংখ্যার ভিত্তিতে প্রায় ১৪ হাজার অতিরিক্ত বুথ তৈরির প্রয়োজনীয়তার কথা জানিয়েছিল কমিশন। পরে খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়ায় নতুন করে বুথবিন্যাসের সম্ভাবনার কথাও উঠেছিল। তবে চূড়ান্ত ভোটার তালিকার পূর্ণাঙ্গ হিসাব না মেলা পর্যন্ত বুথ পুনর্বিন্যাসের সিদ্ধান্ত স্থগিত থাকছে বলেই কমিশন সূত্রে ইঙ্গিত মিলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code