বাংলার যুবসাথী প্রকল্প: ফর্ম পূরণের প্রয়োজনীয় তথ্য ও দিনহাটা-২ ব্লকের শিবিরের সম্পূর্ণ সময়সূচি
কোচবিহার: রাজ্য সরকারের নতুন উদ্যোগ 'বাংলার যুবসাথী প্রকল্প'-এর (Banglar Yuba Sathi Scheme)
ফর্ম পূরণের ক্ষেত্রে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য
আবেদনপত্রটি সম্পূর্ণ ইংরেজি বড় হাতের অক্ষরে (Capital Letters) পূরণ করতে হবে। ফর্মে যে তথ্যগুলি নির্ভুলভাবে দেওয়া বাধ্যতামূলক, সেগুলি হলো:
ব্যক্তিগত তথ্য: মাধ্যমিক বা সমমানের পরীক্ষার অ্যাডমিট কার্ড অনুযায়ী উপভোক্তার নাম
, লিঙ্গ , জন্ম তারিখ , এবং ১ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী বয়স । এছাড়া পিতা, মাতা বা স্বামী/স্ত্রীর নাম ও আধার নম্বর উল্লেখ করতে হবে। যোগাযোগের তথ্য: ব্যাঙ্কের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর
এবং সম্পূর্ণ ঠিকানা । শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বোর্ডের নাম, রোল নম্বর এবং পাসের বছর
। পাশাপাশি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে । - ব্যাঙ্কের তথ্য (আধার লিঙ্কযুক্ত): ব্যাঙ্কের নাম, শাখার নাম, অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড
।
ঘোষণা: আবেদনকারীকে স্ব-ঘোষণাপত্রে স্বাক্ষর করে জানাতে হবে যে তিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা
১. মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড
দিনহাটা-২ ব্লকের শিবিরগুলির সময়সূচি (Yuba Sathi Camp Schedule 2026)
দিনহাটা-২ ডেভেলপমেন্ট ব্লকের অধীনে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত (GP) এলাকায় এই শিবিরের আয়োজন করা হয়েছে। সমস্ত শিবিরের সময়কাল সকাল ১০:৩০ থেকে বিকেল ০৫:০০ পর্যন্ত।
স্থান ১: সাহেবগঞ্জ বিডিও অফিস মাঠ (Sahebganj BDO Office Ground)
- Sahebganj GP: ১৫.০২.২০২৬ এবং ১৬.০২.২০২৬
- Barasakdal GP: ১৭.০২.২০২৬ এবং ১৮.০২.২০২৬
- Bamanhat-I GP: ১৯.০২.২০২৬
- Bamanhat-II GP: ২০.০২.২০২৬
- Kisamat Dasgram GP: ২১.০২.২০২৬ এবং ২২.০২.২০২৬
- Chowdhurihat GP: ২৩.০২.২০২৬ এবং ২৪.০২.২০২৬
স্থান ২: শালমারা বয়েজ হোস্টেল (Salmara Boys Hostel)
- Burirhat-I GP: ১৬.০২.২০২৬
- Burirhat-II GP: ১৭.০২.২০২৬
- Nazirhat-I GP: ১৮.০২.২০২৬
- Nazirhat-II GP: ১৯.০২.২০২৬ এবং ২০.০২.২০২৬
স্থান ৩: নায়ারহাট সদ্ভাব মন্ডপ (Nayarhat Sadbhab Mandop)
- G/Nayarhat GP: ২১.০২.২০২৬ এবং ২২.০২.২০২৬
- Sukarurkuthi GP: ২৩.০২.২০২৬ এবং ২৪.০২.২০২৬
(বিঃদ্রঃ প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নির্দিষ্ট পোলিং স্টেশন (PS) অনুযায়ী প্রথম ও দ্বিতীয় পর্যায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীদের নিজ নিজ বুথ অনুযায়ী নির্দিষ্ট দিনে শিবিরে উপস্থিত হতে হবে।)
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ