Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাত সকালে মাথাভাঙায় বাঘ আতঙ্ক! ছন্নছাড়া বাজার!

সাত সকালে মাথাভাঙায় বাঘ আতঙ্ক! ছন্নছাড়া বাজার! 

Mathabhanga news


সাত সকালে আবারও চিতা বাঘের আতঙ্ক ছড়ালো মাথাভাঙ্গা এক নং ব্লক কৃষক বাজার সংলগ্ন এলাকাতে।বাজার শুরু হতেই চিতা বাঘের আতঙ্কে প্রায় বাজার-ছন্নছাড়া হয়ে যায়। ক্রেতা বিক্রেতারা দৌড়ে পালানোর চেষ্টা করে। আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ।

খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে স্থানীয় মানুষজন এবং পথচারীদের।

সঙ্গে সঙ্গে ফোন যায়, পচাগড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কল্যাণী রায়ের কাছে। তিনি ততক্ষণাত বনদপ্তরকে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাথাভাঙ্গা বনদপ্তরের কর্মীরা ও মাথাভাঙ্গা থানার পুলিশ।

অনেক চেষ্টা পর পর ধরা পড়ে একটি অজানা বন্য জন্ত। সেটাকে উদ্ধার করে মাথাভাঙ্গা বনদপ্তরে নিয়ে যায় বন কর্মীরা। স্থানীয় ব্যবসায়ী মননাথ হোসেন বলেন, দোকানদারি করছিলাম হঠাৎ করে অজানা বন্যজন তো চোখে পড়ে প্রথমে মনে করেছিলাম চিতাবাঘ পরে দেখি একটি বন্য জন্তু।

একের পর এক বাঘের আতঙ্ক ছড়িয়েছে প্রায় একমাস অতিক্রান্ত হয়ে গেল।। কেন এই ধরনের ঘটনা ঘটছে এই নিয়ে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের।

মাথাভাঙ্গা বনদপ্তর এর রেঞ্জার সুদীপ দাস বলেন, অজানা বন্য জন্তুটিকে দপ্তরে নিয়ে আসা হয়েছে কিছু আঘাত আছে। চিকিৎসা করে সরকারি নিয়ম মেনে নির্দিষ্ট জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে ।

এটি আসলে চিতা বাঘ নয় এটাকে বলা হয় সিভিল ক্যাট।

যাইহোক দিনরাত এক করে ঘুম চলে গেছে মাথাভাঙ্গা এক নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের মধ্য বাইশ গুড়ি সহ বিভিন্ন এলাকায়।

আতঙ্ক কবে কাটবে এই নিয়ে ই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code