Latest News

6/recent/ticker-posts

Ad Code

GST-র নতুন ঘোষনার পর কী সস্তা আর দাম বাড়ছে কিসের কিসের?

নতুন জিএসটি কাঠামো: কী সস্তা, কী হলো দামে বাড়তি

GST


জিএসটি কাউন্সিলের বৈঠকের পর বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে মাত্র দু’টি হারে জিএসটি কার্যকর হবে— ৫% ও ১৮%। পুরনো ১২% ও ২৮% হারের স্তর তুলে দেওয়া হয়েছে। নতুন নিয়ম কার্যকর হবে ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে।

কী কী সস্তা হচ্ছে


প্রয়োজনীয় খাদ্যপণ্য: দুধ, পনির, ছানা, রুটি, পাউরুটি সম্পূর্ণভাবে জিএসটি মুক্ত।

দুগ্ধজাত পণ্য: কনডেন্সড মিল্ক, ঘি, মাখন, তেল, চিজ— ১২% থেকে কমে ৫%।

ফলমূল: বাদাম, খেজুর, আম, পেয়ারা, আনারস, অ্যাভোকাডোসহ নানা ফল— ১২% থেকে ৫%।

খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য: মাংস, মাছ, চিনি, পাস্তা, নুডলস, সবজি, জ্যাম, জেলি, মাশরুম, নারকেলের জল, সর্ষে, ভুজিয়া, ২০ লিটারের প্যাকেজড জল— এখন ৫%।

মিষ্টি ও পানীয়: মধু, মিছরি, চকোলেট, কর্নফ্লেক্স, কেক, পেস্ট্রি, স্যুপ, আইসক্রিম— আগে ১৮%, এখন মাত্র ৫%।

বিড়ি: পাতার ক্ষেত্রে কর ১৮% থেকে কমে ৫%, অন্য অংশে ২৮% থেকে ১৮%।

রাসায়নিক পণ্য: স্যালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়া— ৫%।

বীমা খাত: জীবনবীমা ও স্বাস্থ্যবীমা— পুরোপুরি জিএসটি মুক্ত।

দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী: চুলের তেল, সাবান, শ্যাম্পু, টুথব্রাশ, রান্নাঘরের জিনিসপত্র— ১৮% থেকে কমে ৫%।

গৃহনির্মাণ সামগ্রী: সিমেন্ট ২৮% থেকে ১৮%।

ইলেকট্রনিক ও যানবাহন: এসি, ডিশওয়াশার, ৩২ ইঞ্চি টিভি, ছোট গাড়ি, মোটরবাইক, অটো— ২৮% থেকে ১৮%।

চিকিৎসা খাত: নানা জীবনরক্ষাকারী ওষুধ ও চিকিৎসা পরিষেবা— শূন্য বা সর্বাধিক ৫%।

কী কী দামে বাড়ল


সিগারেট, পানমশলা, তামাকজাত দ্রব্য, কার্বনেটেড পানীয়: কর বেড়ে ৪০%।

কয়লা*: ৫% থেকে বেড়ে ১৮%।

লাক্সারি পণ্য: ৩৫০ সিসির বেশি বাইক, বড় গাড়ি, ইয়ট, ব্যক্তিগত বিমান— কর ৪০%।

প্রিমিয়াম পোশাক: ২,৫০০ টাকার বেশি দামের পোশাকে ১২% থেকে বেড়ে ১৮%।

এই নতুন জিএসটি কাঠামোতে একদিকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী, ওষুধ এবং ছোট যানবাহনের দাম কমবে। অন্যদিকে, লাক্সারি পণ্য, কয়লা ও তামাকজাত দ্রব্যের ওপর কর বাড়ায় সেগুলোর দাম আরও বাড়বে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code