দুর্গাপূজা নিরঞ্জন ঘিরে রথবাড়ি ঘাটে প্রশাসনের তৎপরতা
আসন্ন দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠে নামল প্রশাসন। মঙ্গলবার দুপুরে দিনহাটা শহর সংলগ্ন রথবাড়ি ঘাটে পরিদর্শনে যান মহকুমা প্রশাসন ও পৌরসভার আধিকারিকরা।
পরিদর্শনে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, ভারপ্রাপ্ত মহকুমা শাসক বিজয় গিরি, মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদকসহ অন্যান্য আধিকারিকরা।
প্রশাসন সূত্রে জানা গেছে, দশমীর দিন নিয়ম মেনে প্রতিমা নিরঞ্জন করা হবে। এরপর দিনহাটা শহরে কার্নিভালের আয়োজনের পর প্রায় ১৪টি দুর্গাপূজার প্রতিমা রথবাড়ি ঘাটে বিসর্জন দেওয়া হবে।
এই উপলক্ষে নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, ভিড় সামলানোসহ বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি খতিয়ে দেখেন আধিকারিকরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে—সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান সম্পন্ন করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ