পরীমনির ‘ভাই’ সম্বোধনেও থামছে না নেটিজেনদের জল্পনা
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি ছেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত জমকালো অনুষ্ঠানে সহকর্মী ও কস্টিউম ডিজাইনার গোলাম হোসেনের সঙ্গে জুটি বেঁধে নাচেন তিনি। এরপর সমুদ্রবিলাসে গিয়ে আলাদা করে গোলামের সঙ্গে ছবি পোস্ট করেন, যার ক্যাপশন ছিল—“ঘোরাঘুরি”।
তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় ২৬ আগস্ট বিকালে প্রকাশিত একটি ভিডিও। সেখানে দেখা যায়, পরীমনি গোলাম হোসেনের কাঁধে হাত রেখে তাঁকে জড়িয়ে ধরেছেন এবং ক্যামেরার সামনে উচ্ছ্বসিতভাবে পোজ দিয়েছেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলে সুরেলা সংগীত, আর ক্যাপশনে লেখা—“ভাই”।
এই ‘ভাই’ সম্বোধন নিয়েই শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তীর্যক মন্তব্য। অনেকেই প্রশ্ন তুলেছেন—“এ কেমন ভাই?” কেউ কেউ আবার দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করেছেন। পরীমনির অতীতের একটি ভিডিওও ফের আলোচনায় আসে, যেখানে তিনি গোলামের হাত ধরে ক্যাপশনে লিখেছিলেন—“হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।” পরে তিনি জানান, সেটি ছিল একটি ‘প্র্যাংক’।
গোলাম হোসেন পরীমনির দীর্ঘদিনের সহকর্মী এবং কস্টিউম ডিজাইনার। অভিনেত্রী যেখানেই যান, প্রায়শই তাঁর সঙ্গেই দেখা যায় গোলামকে। ফলে তাঁদের সম্পর্ক নিয়ে বারবার জল্পনা তৈরি হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in




0 মন্তব্যসমূহ