সিতাইয়ে বিধবা মহিলাকে ধর্ষণের অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার!
সিতাইয়ে এক বিধবা মহিলাকে ধর্ষণের অভিযোগ বিজেপির এক স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় এই গ্রেফতারের কথা নিশ্চিত করে সিতাই থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সিতাই থানার চামটা এলাকার এক বিধবা মহিলা সোমবার সকালে থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ওই বিজেপি নেতা দীর্ঘদিন ধরে তাঁকে ভীতি প্রদর্শন করছিল এবং শেষ পর্যন্ত তাঁকে ধর্ষণ করে।
ওই লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃত ব্যক্তি বিজেপির একজন সক্রিয় নেতা বলে খবরে প্রকাশ।
এ ঘটনায় এখন পর্যন্ত ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস বা বিরোধী দল বিজেপির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আগামীকাল দিনহাটা মহকুমা আদালতে হাজির করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ