ইটাহার সমবায় সমিতির নির্বাচনে বিজেপির ৯-০ জয়, রাষ্ট্রবাদীদের বিজয়ে উল্লাস
বীরভূম জেলার ময়ূরেশ্বর বিধানসভার ইটাহার সমবায় সমিতির নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। সমবায় নির্বাচনের ৯টি আসনের প্রতিটিতেই জয় পেয়েছে বিজেপি, ফলে ফলাফল দাঁড়িয়েছে ৯-০।
এই নির্বাচনে তথাকথিত দুর্নীতিগ্রস্ত ও স্বার্থান্বেষী প্রার্থীদের পরাজিত করে সাধারণ সমবায়ী সদস্যরা রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদী শক্তিকে বেছে নিয়েছেন। এই জয়ে আনন্দিত হয়ে বিজেপির পক্ষ থেকে সমস্ত ভোটদাতা সমবায়ী বন্ধুদের প্রতি জানানো হয়েছে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
বিজেপি নেতৃত্ব এবং সমর্থক মহলের পক্ষ থেকে নবনির্বাচিত ৯ জন সদস্যকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
এই জয় একদিকে যেমন স্বচ্ছ প্রশাসনের প্রতিফলন, তেমনই সাধারণ মানুষের বদল চাওয়ার প্রতিচ্ছবি—এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ