২৫ শতাংশ বকেয়া ডিএ'র ৮০ শতাংশই আপাতত অ্যাকাউন্টে !
এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলির একটি রাজ্য সরকারী কর্মীদের বকেয়া ডিএ (dearness allowance)। সুপ্রিম কোর্টের নির্দেশমতো ১৫ জুনের মধ্যে বকেয়া ডিএ (dearness allowance)-এর ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। কিন্তু এখনো পর্যন্ত সরকারের তেমন কোন উদ্যোগ নজরে না এলেও এক বড় খবর সামনে এসেছে।
সূত্রের খবর, চলতি মাসেই বকেয়া ডিএ (dearness allowance) মিটিয়ে দেবে রাজ্য সরকার। তবে বকেয়া ডিএ (dearness allowance)-র ২৫ শতাংশের সম্পূর্ন হাতে পাবেন না সরকারি কর্মচারীরা। ২৫ শতাংশ বকেয়া ডিএ'র (dearness allowance) ৮০ শতাংশই আপাতত বেতন অ্যাকাউন্টে মিলবে, বাকি টাকা যাবে পেনশন ফান্ডে।
সূত্রের খবর, শুক্রবার মুখ্যসচিব মনোজ পন্থ ও অর্থসচিব প্রভাত মিশ্রের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানাগেছে, বকেয়া ডিএ (dearness allowance)-র ২৫ শতাংশ দিতে গেলে রাজ্য সরকারকে এই মুহূর্তে ১০ হাজার কোটি টাকা ব্যয় করতে হত। কিন্তু রাজ্য সরকারের হাতে এই পরিমাণ টাকা নেই। এই কারণে বকেয়া ২৫ শতাংশ টাকার ৮০ শতাংশ এখনই সরকারি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে ও বাকি ২০ শতাংশ পেনশন ফান্ডে জমা করে দেওয়া হবে।
এর ফলে একদিকে যেমন সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা করা হবে না, তেমনই সরকারকে কোষাগার থেকে সম্পূর্ণ টাকাও এখনই খরচ করতে হবে না। তবে অগাস্টে এই ডিএ (dearness allowance) মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেই শুনানিতে যদি বাকি ৭৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় তখন সরকারের ওপর চাপ যে বাড়বে, তা নিয়ে সংশয় নেই নবান্নের শীর্ষকর্তাদের।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ