BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

আবারও তাপপ্রবাহের শিকার ছাত্র, দিনহাটায় বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়ল পঞ্চম শ্রেণীর ছাত্র

আবারও তাপপ্রবাহের শিকার ছাত্র, দিনহাটায় বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়ল পঞ্চম শ্রেণীর ছাত্র

Dinhata



উত্তরবঙ্গে ক্রমাগত তীব্র তাপপ্রবাহের মধ্যে আরও এক প্রাথমিক ছাত্র অসুস্থ হয়ে পড়ল শ্রেণীকক্ষে। ঘটনা দিনহাটা ৩ নম্বর চক্রের মোক্তারেরবাড়ি জুনিয়র বেসিক স্কুলে। শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্র অর্জুন বর্মন।



বিদ্যালয় সূত্রে জানা যায়, আচমকাই ছেলেটি দুর্বল বোধ করে এবং পাশে বসা সহপাঠীর ঘাড়ে মাথা এলিয়ে দেয়। উপস্থিত শিক্ষক শুভেন্দু চক্রবর্তী সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন। ছেলেটিকে বেঞ্চে শোয়ানো হয়, চোখ-মুখে এবং মাথায় জল দিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপর কাছাকাছি একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকের পরামর্শে অভিভাবকের হাতে তুলে দেওয়া হয় বাড়িতে পাঠানোর জন্য।



বিদ্যালয় শিক্ষক ও অভিভাবকদের মতে, প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য এই তীব্র গরম মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। শিক্ষক শুভেন্দু চক্রবর্তী বলেন, “আমরা চাইছি বিদ্যালয় সম্পূর্ণ বন্ধ না করে অন্তত প্রাতঃকালীন শিফটে ক্লাস নেওয়া হোক। এতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য যেমন সুরক্ষিত থাকবে, তেমনি পড়াশোনারও ক্ষতি হবে না।”



এর আগেও একই চক্রের আরেকটি স্কুলে ছাত্রী অসুস্থ হয়ে পড়ার খবর উঠে এসেছে। পরপর এমন ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং তারা চাইছেন প্রশাসন অবিলম্বে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক।

প্রচন্ড তাপপ্রবাহে অসুস্থ ছাত্র। মোক্তারের বাড়ি জুনিয়র বেসিক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ক্লাসেই অসুস্থ হয়ে পরে। বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

Posted by Sangbad Ekalavya on Tuesday, June 10, 2025
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

🔥 Trending News

Loading...
Facebook WhatsApp X Copy