দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তা ক্ষোভে পথ অবরোধে দিনহাটার বড় আটিয়াবাড়িতে
দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তা ক্ষোভে পথ অবরোধে এলাকার বাসিন্দারা। শনিবার সকালে দিনহাটা গীতালদহ রাজ্য সড়কের বড় আটিয়াবাড়ী হেমন্টন বাজার এলাকায় অবরোধে স্থানীয় বাসিন্দারা।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, হেমন্টন বাজার নাট মন্দির হয়ে ভাগ্নির মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশা। বারংবার ওই রাস্তা পাকা করার কথা বলা হলেও স্থানীয় প্রশাসন কোনো রকম কর্ণপাত করেনি বলে অভিযোগ স্থানীয়দের। এরফলে মাঝে মধ্যেই ওই রাস্তায় ঘটে যাচ্ছে দুর্ঘটনা। অবিলম্বে রাস্তা সংস্কার করে চলাচলের যোগ্য করার দাবি তুলে পথ অবরোধে শামিল হয়েছেন বড় আটিয়াবাড়ী পাচিমটারি এলাকার বাসিন্দারা।
এদিন পথ অবরোধের খবর পেয়ে সেখানে দিনহাটা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরে উঠে যায় পথ অবরোধ। পথ অবরোধের জেরে ব্যহত হয় গিতালদহ-দিনহাটা ও নয়ারহাট-দিনহাটার যান চলাচল। মুহুর্তের মধ্যে রাস্তার দুধারে বাড়তে বাড়তে থাকে যানজট। শেষমেষ পথ অবরোধ উঠে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ