পথ দুর্ঘটনায় আহত মন্ত্রী উদয়নের ড্রাইভার
আজ রাত ৯টা ৩০ নাগাদ দিনহাটা থেকে কাজ সেরে বাড়িতে ফিরছিলেন বিপুল সেন, সেই সময় দুর্গানগর মসজিদ সংলগ্ন এলাকায় ঘটে এই দুর্ঘটনা।
ঘটনা প্রসঙ্গে জানা যায় প্রতিদিনের মতো দিনহাটা থেকে বামনহাটের বাড়িতে ফিরছিলেন বিপুল ঠিক সেই সময় দুর্গানগর মসজিদ সংলগ্ন মোর পার হয়েই একটি ছাড়া ঘোড়ার সাথে ধাক্কা লাগে বিপুলের, বিপুল জানান সে যখন আসছিল ঘোড়াটি হঠাৎ করে রাস্তার মাঝে চলে আসে। উল্টো দিক থেকে একটি মোটরসাইকেল দিনহাটা মুখে যাচ্ছিল সেই সময় ঘোড়াটি দৌড়ে এসে বিপুলের গাড়ির সামনের দিকে ধাক্কা খায় ফলে সেখানেই রাস্তার উপরে পড়ে যায় বিপুল, শব্দ শুনে এলাকার আশেপাশের কয়েকজন বাসিন্দা এসে বিপুলকে উদ্ধার করে বাড়ির দিকে রওনা করিয়ে দেয়, কিন্তু বুকে এতটাই আঘাত লেগেছিল বাড়িতে না গিয়ে বিপুল সোজা বামনহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চলে আসে এরপর প্রাথমিক চিকিৎসার পর তাকে ছাড়া হলেও এক্সরে করার পরামর্শ দেওয়া হয়েছে তাকে।
বিপুল সেন বলেন দিনের বেলা ঘোড়াটি বাধা থাকলেও প্রতিদিন রাতে ঘোড়াটিকে ছাড়া অবস্থায় দেখা যায়, এই প্রসঙ্গে জানা যায় এর আগেও একইভাবে দুর্ঘটনা ঘটেছিল ওই এলাকায়। সকলের দাবি ঘোড়াটিকে রাতে বেঁধে রাখার ব্যবস্থা করুক ঘোড়ার প্রকৃত মালিক, না হলে এর থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারে যে কোন মুহূর্তে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ