Latest News

6/recent/ticker-posts

Ad Code

রত্নগর্ভা সম্মাননা প্রদান অনুষ্ঠান

রত্নগর্ভা সম্মাননা প্রদান অনুষ্ঠান

Ratnagarbha Award Ceremony



আজ ০৮ ই জুন,২০২৫ বিধান সরণী র বিবেকানন্দ এর পৈতৃক নিবাসে এ বছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক,ICSE,CBSE সেরা স্থানাধিকারি ছাত্র ছাত্রীদের মায়েদের রত্নগর্ভা সম্মান জানানো হয়েছে সারা রাজ্যের লোকোপ্রজ্ঞা ও পূর্বাঞ্চল সংস্কৃতি মন্ত্রকের যৌথ উদ্যোগে। সহযোগী ব্যবস্থাপনায় তুহিনা প্রকাশনীর ভূমিকাও উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে উপস্থিত মায়েদের সঙ্গে বাবা, সন্তান, আত্মীয়রাও সংবর্ধিত হয়েছেন মাহেশ রামকৃষ্ণ মিশনের মহারাজ, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এর বিজ্ঞানী, স্বস্তিকা পত্রিকার সম্পাদক ও লোকো প্রজ্ঞার আধিকারিকদের হাতে।

মাতৃশক্তি ছাড়া সন্তানের সাফল্য অর্জন সম্ভব নয় এই বার্তা সবার বক্তব্যে উচ্চারিত হয়েছে। অনুষ্ঠানে মঙ্গল আচরণে বেদ পাঠ, স্তোত্র পাঠ ছাড়াও মহারাজ এর সঙ্গীত পরিবেশন ও দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছে। সঙ্গীত শিল্পী হিসেবে ছাত্র ছাত্রী, অভিভাবক ও অংশ গ্রহণ করেছেন। বাংলা, ইংরেজি, সংস্কৃত তিন ভাষায় অনুষ্ঠান সঞ্চালনা সবাইকে আকৃষ্ট করেছে। শুধু নিজের জন্য শিক্ষা গ্রহণ নয়, দেশের ও দশের জন্য সেবামূলক কাজে যুক্ত থেকে যুগনায়ক বিবেকানন্দের প্রদর্শিত পথে মানুষ হতে হবে, এই কথাই বেশি করে উচ্চারিত হয়েছে প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠানে। শতাধিক সেরা ছাত্র ছাত্রী তাদের মা, বাবা কে সঙ্গে নিয়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে শৃঙ্খলা মেনে অনুষ্ঠানকে স্মরণীয় করেছে।

পরিশেষে সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্রের বন্দেমাতরম জাতীয় সঙ্গীত পূর্ণ প্রেক্ষাগৃহের মধ্যে পরিবেশিত হয়েছে। ছাত্র ছাত্রী দের চরিত্র গঠনের উপযোগী পাঠ্য পুস্তক লোকো প্রজ্ঞা ও তুহিনা প্রকাশনী র বিপণন ব্যবস্থার মাধ্যমে সংগ্রহের সুযোগ করে দেওয়া হয়েছে।

বিবেকানন্দের পৈতৃক নিবাস এর গ্রন্থাগার ও মিউজিয়াম টিও অনুষ্ঠান শেষে দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বন্ধুরা উপস্থিত থেকে পুরো অনুষ্ঠান গ্রহণ করেছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code