বেহাল রাস্তা! সংস্কারের দাবিতে পথ অবরোধ পড়ুয়া থেকে জণগণের, স্কুলেও ঝুললো তালা
মালদা:
প্রায় ১০ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। গর্তে ক্ষণখান্দে ভরা।উঠে গেছে পিচের চাদর।রাস্তা দিয়ে চলাচলে দুর্ঘটনার কবলে নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুলের ছাত্র-ছাত্রীরা।এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানিও হয়নি কোন সূরহা।এবার বেহাল রাস্তা মেরামতের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের।
এমনকি ক্ষোভে ফেটে পড়ে এলাকার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং হাই মাদ্রাসা সহ একাধিক স্কুলের গেটে ঝুলিয়ে দিল তালা।ছাত্র থেকে শিক্ষক কাউকে ঢুকতে দেওয়া হলো না স্কুলের ভেতরে।স্কুলের দরজার বাইরে ঠায় দাঁড়িয়ে রইলেন ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা।
মঙ্গলবার মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিয়োর এক গ্রাম পঞ্চায়েতের মিটনা এলাকার ঘটনা।পথ অবরোধের চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় নির্মিত হওয়া হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন থেকে মথুরাপুর পর্যন্ত রাস্তাটি বেহাল হয়ে পড়েছে।এই নিয়ে বারবার ভোটের আগে প্রতিশ্রুতি পাওয়া গেল প্রকৃতপক্ষে কোন সমাধান হচ্ছে না।টুকরো ইট দিয়ে রাস্তা ভরাট করে কাজ চালিয়ে দিচ্ছে প্রশাসন।এলাকার বিধায়ক তথা মন্ত্রী কে এই নিয়ে একাধিকবার দাবি জানিয়ে সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ গ্রামবাসীর।
রাস্তা খারাপের জন্য হামেশাই ঘটছে দুর্ঘটনা।তাই আজ বাধ্য হয়ে এই রাস্তা মেরামত এর দাবিতে আজ পথ অবরোধ করলেন গ্রামবাসীরা পাশাপাশি এলাকার মীটনা প্রাথমিক, মীটনা হাই স্কুল, সোলেমানিয়া হাই মাদ্রাসা,এবং মিটনা হাই মাদ্রাসা সহ চারটি স্কুলেও তালা বন্ধ করে দিলেন তারা।স্কুলের টাইম পেরিয়ে গেলেও ছাত্র-ছাত্রীর শিক্ষকরা কয়েকঘন্টা রাস্তার উপরেই দাঁড়িয়ে থাকলেন।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।পরে পুলিশি হস্তক্ষেপে স্কুলের তালা দেন গ্রামবাসীরা।শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা স্কুলে প্রবেশ করে ক্লাস শুরু হয়।কিন্তু পথ অবরোধ তুলেননি গ্রামবাসিরা।তাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ঘটনাস্থলে না আসেন তাদের অবরোধ উঠবে না।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ