Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় বাড়ির উঠোন থেকে ১০৬ কেজি গাঁজা উদ্ধার, মালিক পলাতক

দিনহাটায় বাড়ির উঠোন থেকে ১০৬ কেজি গাঁজা উদ্ধার, মালিক পলাতক

marijuana recovered from backyard in Dinhata, owner absconding


পুলিশের একটি বিশেষ অভিযানে দিনহাটার রাজাখোড়া এলাকায় এক বাড়ির উঠোনের মাটি খুঁড়ে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার সকাল ৭টায় দিনহাটা থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল গভীর রাত আনুমানিক ২:৫৮ মিনিটে দিনহাটা থানার একটি বিশেষ টিম অভিযান চালায়।

এ সময় রাজাখোড়া এলাকার শিবেন সরকারের বাড়ির উঠোনের মাটির নিচে পুঁতে রাখা ১০৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাড়ির মালিক শিবেন সরকার পালিয়ে যান।

পুলিশ জানায়, শিবেন সরকারের বিরুদ্ধে এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের তরফে আগামীতেও অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code