দিনহাটার ১২৬ তম মদন মোহন বাড়ী দুর্গোৎসবের খুঁটিপূজা সম্পন্ন
দিনহাটার ১২৬ তম মদন মোহন বাড়ী দুর্গোৎসবের খুঁটিপূজা সম্পন্ন, মন্ত্রী উদয়ন গুহের উপস্থিতিতে শুভ সূচনা।
১২৬তম মদন মোহন বাড়ী দুর্গোৎসব কমিটির খুঁটিপূজার মধ্য দিয়ে এবারের দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা হলো। রবিবার বিকেল ৫:৩০ মিনিট ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটিপূজা সম্পন্ন হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ও উক্ত দুর্গোৎসব কমিটির সভাপতি উদয়ন গুহ। তিনি বলেন, "দিনহাটার দুর্গাপূজা উত্তরবঙ্গে এক অনন্য মাত্রা যোগ করে। এখানকার পূজা শুধুমাত্র জেলা নয়, সমগ্র উত্তরবঙ্গের মানুষের মন কেড়ে নেয়। লাখো মানুষের সমাগমে এই উৎসব হয়ে ওঠে আরও বেশি মহিমান্বিত।"
উল্লেখ্য, দিনহাটার মদন মোহন বাড়ীর দুর্গোৎসব উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও জাঁকজমকপূর্ণ উৎসব। প্রতি বছর ভক্তরা দূর-দূরান্ত থেকে এখানে আসেন মা দুর্গার দর্শন পেতে। খুঁটিপূজার মাধ্যমে পূজার আনুষ্ঠানিক সূচনা হওয়ায় কমিটির পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে এবারের উৎসবে অংশ নেওয়ার জন্য।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ