Indian Army Join Territorial Army Commission Online Entrance Exam TAOEE 2025
ভারতীয় আর্মির টেরিটোরিয়াল আর্মিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ১৮ থেকে ৪২ বছর বয়সী স্নাতক যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১২ই মে থেকে শুরু হয়েছে আবেদন গ্রহন। আগামী ১০ই জুন শেষ হবে আবেদন গ্রহন। হাতে মাত্র আর ৯ দিন। এর মধ্যেই আগ্রহী প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
টেরিটোরিয়াল আর্মি জেটিএ অফিসার নিয়োগ ২০২৫-এ আবেদন করার আগে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি পড়ুন। যোগ্যতা, পরিচয়পত্রের প্রমাণ, ঠিকানার বিবরণ, মৌলিক বিবরণ - সমস্ত নথিপত্র পরীক্ষা করে সংগ্রহ করুন। আবেদন করতে সাধারণ, ওবিসি ও ডাব্লিউএস প্রার্থীদের ৫০০ টাকা ফি জমা করতে হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন: Apply Online
মোট ১৯টি শূন্যপদ রয়েছে। এরমধ্যে ১৮টি পুরুষ এবং একটি মহিলা প্রার্থীদের জন্য।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ