প্রথম টেস্টে অভিষেক ভারতীয় ব্যাটারের, টসে জিতে বোলিং নিল ইংল্যান্ড, ভারতীয় একাদশে কারা?
আজ থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।
এদিকে টসের পর প্রথম একাদশ জানালেন অধিনায়ক শুভমন। প্রত্যাশা মতো অভিষেক হচ্ছে সাই সুদর্শনের। আট বছর পর ফের টেস্টে নায়ার।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় দিয়েই ২০২৫-২৭ টেস্ট বিশ্বকাপ চক্র শুরু করছে ভারতীয় দল। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস টস জিতে ফিল্ডিং নিয়েছে।
ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), করুণ নায়ার, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ