Latest News

6/recent/ticker-posts

Ad Code

বামনহাট বৈদ্যুতিক সাব স্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা জখম ৩

বামনহাট বৈদ্যুতিক সাব স্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা জখম ৩

বামনহাট বৈদ্যুতিক সাব স্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা জখম ৩


আজ আনুমানিক রাত্রি আটটা নাগাদ বামনহাট বিদ্যুৎ সাব স্টেশন এর পাশেই বামনহাট থেকে দিনহাটাগামী একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িটিতে চালকসহ তিন জন যাত্রী ছিল।

গাড়ির গতিবেগ এতটাই ছিল যে গাছে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে চালকের পাশের সিটের এয়ার ব্যাগ ফেটে যায় ফলে চালকের পাশে যাত্রী প্রাণে বেঁচে যায় কিন্তু পেছনের সিটে এক মহিলা যাত্রী গুরুতরভাবে জখম হয়। দুর্ঘটনার শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত ওই মহিলাকে উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়, অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য দিনহাটায় স্থানান্তরিত করা হয় বলে হাসপাতাল সূত্রে খবর। এরপর থেকেই শুরু হয়েছে এলাকায় চাঞ্চল্য।

গাড়িটির পেছনে থাকা এক প্রত্যক্ষদর্শী বাইক চালক বলেন গাড়ির গতিবেগ অনেকটাই বেশি ছিল, এছাড়াও তিনি বলেন যখন গাড়িটি বামনহাট চৌপথি থেকে বামনহাট বিদ্যুৎ সাব স্টেশন পার হয়েছে তখনই গাড়িটি বাঁদিকে চাপতে শুরু করে পেছন থেকে সে চিৎকার দিলেও কর্ণপাত করেনি গাড়ির চালক, এর পরেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দা অখিল চন্দ্র মোদক বলেন শব্দ পেয়ে তিনি যখন বাইরে বেরিয়ে এসেছেন তখন দেখতে পান চালকের সামান্য চোট লেগেছে। এরপরই তিনি লক্ষ্য করেন পেছনের মহিলা যাত্রী অচেতন অবস্থায় সিটের মধ্যে পড়ে রয়েছে। এরপর তিনি এবং আরেক স্থানীয় বাসিন্দা তাকে উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেয়। সেই সময় গাড়ির চালক সাথে থাকলেও পরবর্তীতে তার কোন খোঁজ পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী, এরপরে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code