BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

jamai sasthi date 2025: এবছর জামাই ষষ্ঠীর তারিখ ও সময় জেনেনিন

jamai sasthi 2025, jamai sasthi date 2025, জামাই ষষ্ঠী ২০২৫ তারিখ, সময়, জামাই ষষ্ঠীর তারিখ

জামাই ষষ্ঠী ২০২৩ তারিখ ও সময় , Jamai Sasthi 2023 Date & Time



প্রবাদে আছে, যম-জামাই ভাগনা-কেউ নয় আপনা। কারণ যম মানুষের মৃত্যু দূত। জামাই এবং ভাগনা অন্যের বাড়ির উত্তরাধিকারী। তাদের কখনও নিজের বলে দাবি করা যায় না। এদের খুশি করার জন্য মাঝে মাঝেই আদর আপ্যায়ন করে খাওয়াতে হয়। তাই মেয়ে যাতে সুখে-শান্তিতে তার দাম্পত্য জীবন কাটাতে পারে এজন্য জ্যৈষ্ঠ মাসে ( jamai sasthi 2025)  জামাইকে আদর করে বাড়িতে ডেকে এনে আম-দুধ খাইয়ে পরিতৃপ্ত করে। আশীর্বাদস্বরূপ উপহারসমাগ্রীও প্রদান করে । এই প্রথা উৎসবে পরিণত হয়েছে হিন্দু বাঙালিদের মধ্যে। আসুন জেনেনেই এবছর জামাই ষষ্ঠীর তারিখ , সময়। 



জামাই ষষ্ঠীর ( jamai sasthi 2025) দিন জামাই’কে ঘিরে শাশুড়ি মায়েদের এই অনুষ্ঠান অনেকটা উৎসবের আকার ধারন করে । জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পূজা করেন । ষষ্ঠীকে সন্তান-সন্ততি দেবী বা দেববহির্ভূত লৌকিক দেবীও বলা যায় । ঘর ও মন্দিরের বাইরে বট, করমচার ডাল পুঁতে প্রতীকী অর্থে অরণ্য রচনা করে এ পূজা করা হয়। এজন্য জামাই ষষ্ঠীকে ( jamai sasthi date 2025) অরণ্য ষষ্ঠীও বলা যায়। এ পূজায় ধর্মীয় সংস্কারের চেয়ে সামাজিকতা বিশেষ স্থান পেয়েছে । 

জামাই ষষ্ঠী ২০২৩ তারিখ ও সময় , Jamai Sasthi 2023 Date & Time


২০২৫ সালের জামাই ষষ্ঠীর তারিখঃ ( jamai sasthi 2025)

আগামী ১ জুন রবিবার , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দে  জামাই ষষ্ঠী। 

২০২৫ সালের জামাই ষষ্ঠীর সময় ( jamai sasthi time 2025)

এবছর জামাইষষ্ঠী পড়েছে আগামী ১ জুন অর্থাৎ ১৭ জ্যৈষ্ঠ, রবিবার। ৩১ মে রাত ১২/৩৪/৪ মিনিট থেকে ১ জুন রাত ১২/৮/১৩ মিনিট পর্যন্ত থাকবে ষষ্ঠী তিথি।

সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

⚡ Latest Updates LIVE

Loading...
Facebook WhatsApp X Copy