Latest News

6/recent/ticker-posts

Ad Code

Arnala : First Anti-Submarine - কলকাতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ জাহাজ আর্নালা তুলে দেওয়া হল নৌবাহিনীর হাতে

Arnala : First Anti-Submarine - কলকাতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ জাহাজ আর্নালা তুলে দেওয়া হল নৌবাহিনীর হাতে


Arnala : First Anti-Submarine - কলকাতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ জাহাজ আর্নালা তুলে দেওয়া হল নৌবাহিনীর হাতে


কলকাতায় গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)-এর দেশীয় প্রযুক্তিতে নির্মিত অগভীর জলে ডুবো জাহাজ প্রতিরোধী ৮টি যুদ্ধ জাহাজের মধ্যে প্রথম যুদ্ধ জাহাজ ‘আর্নালা’-কে ৮ মে, কাট্টুপাল্লির মেসার্স এলঅ্যান্ডটি শিপইয়ার্ডে ভারতীয় নৌ বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।

এই যুদ্ধ জাহাজটি মেসার্স এলঅ্যান্ডটি শিপইয়ার্ডের সঙ্গে জিআরএসই-এর সরকারি বেসরকারি অংশীদারিত্বের আওতায় ইন্ডিয়ান রেজিস্ট্রার অফ শিপিং (আইআরএস)-এর শ্রেণীবিন্যাস আইন অনুযায়ী পরিকল্পনা ও নির্মাণ করা হয়েছে, যা সহযোগিতামূলক প্রতিরক্ষা উৎপাদনের সাফল্যকে তুলে ধরে।

মহারাষ্ট্রের ভাসাই-এর কাছে ঐতিহাসিক দুর্গ আর্নালা-এর নাম অনুসারে এই যুদ্ধ জাহাজের নাম রাখা হয়েছে। এর থেকে ভারতের সমৃদ্ধ সামুদ্রিক ঐতিহ্যের দিকটি প্রতিফলিত হয়। ৭৭ মিটার লম্বা এই যুদ্ধ জাহাজটি ডিজেল ইঞ্জিন – ওয়াটারজেট পরিচালিত ভারতীয় নৌ বাহিনীর বৃহত্তম যুদ্ধ জাহাজ। এই যুদ্ধ জাহাজ জলের নীচে নজরদারি, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাতে এবং লো ইনটেনসিটি মেরিটাইম অপারেশনস (এলআইএমও)-এ সক্ষম। ভারতীয় নৌ বাহিনীতে এই যুদ্ধ জাহাজের অন্তর্ভুক্তি অগভীর জলে ডুবো জাহাজ প্রতিরোধী ক্ষমতা উল্লেখযোগ্য বৃদ্ধি করবে।

আর্নালা-র সরবরাহ ভারতীয় নৌ বাহিনীতে ৮০ শতাংশেরও বেশী দেশীয় উপকরণ দিয়ে জাহাজ নির্মাণের লক্ষ্য এবং সরকারের ‘আত্মনির্ভর ভারত’-এর দৃষ্টিভঙ্গিকে তুলে ধরার ক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য মাইল ফলক।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code