Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভ্যাকসিনেশনের পর ৫৪ দিনের শিশুর মৃত্যু, জাল ঔষধের আতঙ্ক বাড়ালেন মীনাক্ষী

ভ্যাকসিনেশনের পর ৫৪ দিনের শিশুর মৃত্যু, জাল ঔষধের আতঙ্ক বাড়ালেন মীনাক্ষী




ভ্যাকসিন নেবার পরেই ৫৪ দিনের শিশুর মৃত্যু রাজ্যে জুড়ে চলা জাল ওষুধের আতঙ্ক আরো বাড়িয়ে দিলো, মীনাক্ষী।

শুক্রবার জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের মৌলালি গ্রামে সদ্য সন্তান হারা পরিবারের সঙ্গে দেখা করতে যান,সিপিআইএম দলের যুব সংগঠন ডি ওয়াই এফ আইয়ের রাজ্যে সম্পাদক মীনাক্ষী মুখার্জি।

উল্লেখ্য,বৃহস্পতিবার মাত্র ৫৪ দিনের একটি শিশুকে ব্লক সাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেবার পরেই মৃতুর কোলে ঢলে পড়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল, লাটাগুরি সংলগ্ন ক্রান্তি মোড়,উত্তেজিত জনতার হাতে ক্ষতিগ্রস্থ হয়েছিলো একটি সরকারী পরিবহন দফতরের যাত্রীবাহী বাস।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে ৫৪ দিনের শিশুটিকে পর পর তিনটি ইঞ্জেকশন দেবার পরেই মায়ের কোলে মৃতুর মুখে ঢলে পরে বলে।

এদিন সকালে সন্তান হারানোর শোকে পাথর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর, মীনাক্ষী মুখার্জি রাজ্যের সাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন তুলে বলেন, রাজ্যে জুড়ে জাল ওষুধের চক্র সক্রিয়,আজ এটা সবার জানা থাকলেও রাজ্যে সরকারের এই ব্যাপারে কোনো হেলদোল নেই।

নতুন ব্লক করা হয়েছে ক্রান্তি অথচ উপ সাস্থ্য কেন্দ্রে নেই সঠিক পরিকাঠামো।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code