পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দিনহাটায়
দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছে দিনহাটার আমবাড়ি এলাকার মানুষ। বৃহস্পতিবার সকালে আমবাড়ি এলাকার সাধারণ মানুষজন পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়।
স্থানীয় বাসিন্দা মন্দিরা সরকার জানান যে দীর্ঘ ১বছর ধরে পানীয় জলের সমস্যা রয়েছে। একদিন জল আসে তো তিনদিন বন্ধ। কিন্তু বিগত একমাস ধরে সেই দুর্ভোগ চরমে পৌঁছেছে। একেবারেই জল আসছে না। বাধ্য হয়ে চাপা কলের জল খেতে হচ্ছে। যার ফলে বাচ্চা থেকে বড় ও বৃদ্ধ মানুষদের খুব অসুবিধে হচ্ছে। নানান পেটের সমস্যা দেখা দিচ্ছে। তাই আজকে আমরা বিক্ষোভে সামিল হয়েছি । আমরা চাই দ্রুত পানীয় জলের সমস্যার সমাধান করা হোক।
অপর এক স্থানীয় বাসিন্দা জানান যে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছি আমরা। পানীয় জল না পেয়ে আমাদের অবস্থা করুন। আমরা আয়রন মুক্ত বিশুদ্ধ পানীয় জল চাই। যতক্ষন পর্যন্ত বিডিও না আসবেন ততক্ষণ আমরা পথ অবরোধ চালিয়ে যাব।
ছোটন বর্মন নামে এক স্থানীয় বাসিন্দার অভিযোগ জল সংকটের পাশাপাশি এলাকায় একটি ডাস্টবিন রয়েছে। যার দরুন এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে ও মশা মাছির উপদ্রব বেড়ে গিয়েছে। বর্তমানে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হওয়ায় এলাকায় টিকে থাকা মুশকিল হয়ে পড়েছে। যার প্রভাব এলাকার বাচ্চাদের মধ্যে প্রবল ভাবে দেখা যাচ্ছে। পানীয় জলের পাশাপাশি এই সমস্যারও দ্রুত সমাধান চাই।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ