নারীর ওপর জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা মূলক অনুষ্ঠান শ্রীপৎ সিং কলেজে
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্রীপৎ সিং কলেজের রবীন্দ্র সভাগৃহে কলেজের ওমেন্স সেল ও আইকিউএসি’র যৌথ উদ্যোগে নারীর ওপর জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব সম্পর্কে একটি সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল বিষয় ছিল "Gender and the Environment: the Intersection of Climate Change & on Women"।
বিষয়টি বেশ নতুন ধরনের ও সময়োপযোগী। ওমেন্স সেলের কনভেনর সহকারী অধ্যাপিকা ডঃ সুচেতা মুখার্জির স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন শিক্ষক-ইন-চার্জ সহযোগী অধ্যাপক ডঃ আব্দুল কাদের আহমেদ, আইকিউএসি’র কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ডঃ সাগর সিমলান্দি, শিক্ষক সমিতির সম্পাদিকা সহযোগী অধ্যাপিকা ডঃ মিতালি টিকাদার, বিভিন্ন বিভাগীয় শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের শহীদ ভগত সিং কলেজের অধ্যাপিকা পুনম শর্মা ছিলেন আমন্ত্রিত বক্তা। তিনি খুব স্পষ্ট ও প্রাঞ্জলভাবে বিষয়টি তুলে ধরেন। দার্জিলিং পাহাড়ে জলবায়ু পরিবর্তনের কারণে চা বাগানের শ্রমিকরা কীভাবে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন - তা নিয়ে একটি মনোজ্ঞ আলোচনা করেন শ্রীপৎ সিং কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা তৃষ্ণা সুব্বা। সমগ্র অনুষ্ঠানটিতে ছাত্র ছাত্রীদের উৎসাহ অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছে।
উল্লেখ্য, বাংলা বিভাগের পিজি ছাত্রী মনীষা চক্রবর্তী রবীন্দ্র নাথ ঠাকুরের গান পরিবেশন করেন আমি চিত্রাঙ্গদা।
নিলোফার ইয়াসমিন বিভাগীয় প্রধান, ইংরিজি বিভাগ এবং ওমেন্স সেলের সদস্য সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ