BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

Delhi Assembly Election 2025: নির্বিঘ্নেই শুরু ভোট, নির্বাচনী উৎসবে সামিল দিল্লিবাসী

Delhi Assembly Election 2025: নির্বিঘ্নেই শুরু ভোট, নির্বাচনী উৎসবে সামিল দিল্লিবাসী

delhi



আজ ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন (Delhi Assembly Election 2025)। নির্ধারিত সময়েই শুরু হল ভোটগ্রহণ। সকাল থেকেই নির্বাচনী উৎসবে সামিল হয়েছে দিল্লিবাসী। বুথে বুথে ধরা পড়ছে সেই ছবি। ৭০ টি আসনে মোট ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ। প্রায় ১৪ হাজার বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ।

সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। ফলাফল আগামী ৮ ফেব্রুয়ারি। নির্বাচনের জন্য দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ৩০ হাজারেরও বেশি পুলিশ কর্মী । দিল্লি পুলিশকে ২০০ কোম্পানি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। পাশাপাশি মোতায়েন করা হয়েছে প্রায় ৯ হাজার হোম গার্ড।

এই বিধানসভা নির্বাচনে মূলত ত্রিমুখী লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে দিল্লি। একদিকে আম আদমি পার্টি, বিজেপি এবং কংগ্রেস লড়াই প্রথম সারিতে রয়েছে এই তিন দল।

আবগারি দুর্নীতি মামলায় জেল থেকে ছাড়া পেয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। ইস্তফা দিয়ে আপ নেতা কেজরিওয়াল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ফের মানুষের ভোটে জিতে মুখ্যমন্ত্রী হবেন। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই নির্বাচন আপের জন্য বড় এক চ্যালেঞ্জ। অন্যদিকে দিল্লির কুর্সি দখলে মরিয়া পদ্ম শিবির। দিল্লির দিল জিততে একের পর এক মাস্টার স্ট্রোক ব্যবহার করেছে বিজেপি। তার ফল ভোটবাক্সে পড়ে কিনা তাই এখন দেখার। এই লড়াইয়ে বাদ নেই কংগ্রেসও । রাহুলের নেতৃত্ব দিল্লী দখলের লড়াইয়ে রয়েছে জাতীয় কংগ্রেস।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

মন্তব্যসমূহ

Latest Updates

Loading...
Facebook WhatsApp X Copy