Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার কি বিদায়! অমিতাভের পোস্টে জল্পনা তুঙ্গে!

এবার কি বিদায়! অমিতাভের পোস্টে জল্পনা তুঙ্গে!

Amitabh bachchan


বয়স যেন শুধু একটা সংখ্যা মাত্র। ৮২ বছরেও বর্তমান তরুণ প্রজন্মের সাথে পাল্লা দিয়ে সিনে জগতে কাজ করে চলছেন অমিতাভ বচ্চন। আর যার কারণে যুব সমাজের কাছে আইকন তিনি। কিন্তু হঠাৎ তার এক সোশ্যাল মিডিয়া পোস্টে তৈরি হয় জল্পনা। এবার কি বিদায় নিতে চলেছেন সিনেমা জগতে থেকে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের অন্দরে।



শনিবার প্রবীণ মেগাস্টার তাঁর এক্স হ্যান্ডেলে এমন এক পোস্ট করলেন, যা দেখে উদ্বিগ্ন আসমুদ্র হিমাচলের অনুরাগীরা। শুধু তিনটি শব্দ লিখেছেন, ‘Time to go…’, বাংলায় তর্জমা করলে দাঁড়ায়- “বিদায় নেওয়ার সময় এসেছে।” আর এই পোস্টের পরেই কমেন্টের ঝড়। অনুরাগীদের মনে নানাবিধ প্রশ্ন।



কারও প্রশ্ন, ‘কী হয়েছে স্যর?’ কেউ লিখলেন, ‘এত তাড়াহুড়োর কী আছে স্যর?’ কেউ বা আবার খোলাখুলি অমিতাভের কাছ থেকে জানতে চাইলেন তাঁর এই পোস্টের কী অর্থ? অনুরাগীদের একাংশের আবার আশঙ্কা, ‘বলিউডকে আলবিদা জানাচ্ছেন না তো!’ অনেকে আবার সেটে যাওয়ার প্রসঙ্গ টেনে ইতিবাচক সাড়া বুঝছেন। সব মিলিয়ে বিগ বির এই পোস্টে কমেন্ট ঝড়। যদিও কোনো উত্তর নেই বচ্চনের।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code