প্রতিষ্ঠা দিবসে বর্ণাঢ্য অনুষ্ঠান দিনহাটা শেমফোর্ড প্রাইমারি স্কুলের
সংবাদ একলব্য:
অনুষ্ঠিত হলো দিনহাটা শেমফোর্ড প্রাইমারি স্কুলের প্রতিষ্ঠা দিবস উদযাপন (Dinhata Shemford Foundation Day) ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠান উপলক্ষে চমৎকার আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় শহীদ হেমন্ত বসু কর্নার। কচিকাঁচাদের সুন্দর পারফরম্যান্সে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকায়।
৮ই জানুয়ারি ২০২৪-এ প্রতিষ্ঠিত হয় দিনহাটা শেমফোর্ড প্রাইমারি স্কুল। একঝাঁক অভিজ্ঞ ও গুনীজনদের উদ্যোগে পথ চলা শুরু করে এক বছর পূর্ণ করলো এই স্কুল। প্রথম বর্ষ প্রতিষ্ঠা দিবস ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভরাম্ভ হয়েছে কয়েকদিন আগেই। অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে একাধিক ইভেন্ট সম্পন্ন করে বুধবার অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এদিনের এই অনুষ্ঠানে কচিকাঁচাদের নিত্য নতুন ইভেন্ট বেশ নজর কাড়ে। কচিকাঁচাদের নৃত্য, আবৃত্তি, যেমন খুশি সাঁজো সহ একাধিক অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষিকাদের ও অভিভাবকদের অভিভাবিকাদের অংশগ্রহণ বেশ নজর কাড়ে। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্না দে নন্দী, প্রাক্তন শিক্ষক সুরত সাহা, জয়ন্ত সাহা, নমিতা অধিকারী এবং আরো অনেকে।
