BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

বিরলতম অপরাধ ! আরজিকর ঘটনায় সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চাইলো CBI !

বিরলতম অপরাধ ! আরজিকর ঘটনায় সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চাইলো CBI !

বিরলতম অপরাধ ! আরজিকর ঘটনায় সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চাইলো CBI !



আরজি কর কাণ্ড একটি বিরলতম অপরাধ। রবিবার শিয়ালদহ আদালতে নিজেদের ক্লোজিং সাবমিশনে সঞ্জয় রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির আর্জি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷(CBI)।

শুক্রবার আরজি করে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ মামলার শুনানি ছিল। আর সেই মামলায় সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে যে অভিযোগগুলি উঠেছিল সেগুলি আবারও বিচারককে শোনানো হয়। আর তারপরেই সিবিআইয়ের (CBI) তরফ থেকে সঞ্জয়ের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ফলে এর থেকে পরিস্কার যে এই মামলায় অভিযুক্ত সিভিক পুলিশই মুল অভিযুক্ত।

কার্যত অগাস্ট মাসে হওয়া এই খুনের ঘটনায় বিচার প্রক্রিয়া এখন প্রায় শেষের দিকে। এই মামলায় এখনও পর্যন্ত সিবিআইয়ের (CBI) পক্ষে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। তাঁদের বক্তব্যও আদালতে পেশ করা হয়েছিল। 

সিবিআই-এর আইনজীবী আরও বলেন, জঘন্য ভাবে কর্তব্যরত একজন চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়েছে৷ তাই এ ক্ষেত্রে অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তিই দেওয়া হোক৷ আগামী ৪ জানুয়ারি আবার অভিযুক্তের আর্গুমেন্ট পেশ হবে।


প্রসঙ্গত, ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের একটি সেমিনার রুম থেকে উদ্ধার হয় এক মহিলা চিকিৎসকের রক্তাক্ত দেহ। সেই ঘটনা নিয়ে বিগত কয়েকমাস ধরে তোলপাড় হয় গোটা রাজ্য। 
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

🔥 Trending News

Loading...
Facebook WhatsApp X Copy