Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহারে পাচারের আগে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার ৪

কোচবিহারে পাচারের আগে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার ৪

brown sugar


শিলিগুড়ি:-

পরিকল্পনা ছিল মালদা থেকে ব্রাউন সুগার এনে শিলিগুড়িকে করিডর করে কোচবিহারে পাচার করার। তবে তার মাঝে হাত বদলের আগেই এক মহিলা সহ চারজনকে গ্রেফতার করলো SOG ও এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।

তাদের কাছ থেকে উদ্ধার হয় ৬০০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। 

এদিন পুলিশ সূত্রে জানা গেছে,মালদা থেকে সায়েম শেখ,আনোয়ার শেখ,ও সুভাষ বর্মন ওই মাদকগুলি নিয়ে কুচবিহারে পাচারের উদ্দেশ্যে শিলিগুড়ি  পোড়াঝার এলাকায় এসে কুচবিহার নিবাসী সুমিত্রা বর্মনের হাতে ওই মাদক তুলে দিতেই হাতেনাতে তাদের ধরে ফেলে পুলিশ।

ধৃতদের গ্রেফতার করে এনজেপি থানা নিয়ে আসা হয়।আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code