ওয়েব সিরিজের জমানায় পুষ্পা 2 এর দৌলতে সিনেমা অভিমুখী দর্শক মহল
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি:
ওয়েব সিরিজের জমানায় আবার পুষ্পা 2 দৌলাতে আবার সিনেমা হল অভিমুখী। বর্তমানে ওয়েব সিরিজের দিকেই মানুষের ঝোঁক বেশি। আগে এক সময় রমরমা থাকতো সিনেমা হল। বিভিন্ন সিনেমাগুলো রিলিজের দিন উপচে পড়তো সিনেমা হল গুলিতে মানুষের ভিড়। রীতিমতো লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হতো। তবে কালের নিয়মে সবাই নিয়মে সমস্ত কিছুই যেন পাল্টে গেছে, ওয়েব সিরিজের দৌলতে সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন সিনেমা হল গুলিতে শো টাইম গুলি প্রায় ফাঁকাই থাকে। তবে দুর্দান্ত সাফল্য মিলেছে পুষপা টু।
প্রায় এক সপ্তাহ ধরে এই সিনেমাটি রিলিজ হলেও এখনো কিন্তু প্রচুর মানুষ সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখছেন। রীতিমতো নজর কেড়েছে মানুষের মনে জায়গা করে নিয়েছে পুষ্পা টু। শিলিগুড়ি নিউ সিনেমা প্রেক্ষাগৃহে সিনেমাটি চলছে।
প্রসঙ্গত সংশ্লিষ্ট সিনেমা হলের ম্যানেজার জানিয়েছেন, প্রথম দিন থেকে মানুষের ভালোই ছাড়া মিলেছে। চারটে শো টাইমে যথেষ্ট দর্শক আসছেন সিনেমাটি দেখতে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ