BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

আবাস যোজনায় বাড়ি এলেও বাড়ি নিলেন না পঞ্চায়েত প্রধান

আবাস যোজনায় বাড়ি এলেও বাড়ি নিলেন না পঞ্চায়েত প্রধান

Panchayat Pradhan


আবাস যোজনার তালিকায় রয়েছে পঞ্চায়েত প্রধানের স্ত্রীর নাম কিন্তু সেই সরকারি বাড়ি নিলেন না প্রধান। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার,বর্ধমান ১ ব্লকের অন্তর্গত রায়ান ১ গ্রাম পঞ্চায়েত এলাকায়। রায়ান ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ টিনের চাল দেওয়া তার বাড়ি, রয়েছে মাটিরও বাড়ি । 


বিগত কিছু বছর আগে একটি ঘরের জন্য আবেদন করেছিলেন কার্তিকবাবু। তারপরে তিনি পঞ্চায়েত প্রধান হন বর্তমানে আবস যোজনার তালিকায় নাম এসেছে তার স্ত্রীর।বর্তমানে তিনি পঞ্চায়েত প্রধান,একজন জনপ্রতিনিধি তাই আবাস যোজনার সেই ঘর কোন দরিদ্র মানুষ পাক চাইছেন কার্তিক বাবু। 


সাংবাদিক বৈঠক করে প্রধান কার্তিক বাগ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বলেন গরিব মানুষের পাশে থাকতে, এবং তার পরিবারও চায় গরিবের পাশে দাঁড়ান তিনি। বর্তমানে এখনো বাড়িতে মাটির বাড়ি রয়েছে কার্তিক বাগের।টিনের ছাউনি দেয়া রয়েছে তার বাড়ি। যেহেতু তিনি পঞ্চায়েত প্রধান তাই তিনি চাইছেন, তার স্ত্রীর নামে যে বাড়িতে এসেছে সেই বাড়িটি গ্রামের অন্য কোন গরিব মানুষ পাক যে ঘর পাওয়ার উপযুক্ত ।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

মন্তব্যসমূহ

Latest Updates

Loading...
Facebook WhatsApp X Copy