Advertisement

ইটালিয়ান মৌমাছি প্রতি পালনের মাধ্যমে মধু চাষ করে অন্যান্য রাজ্যকে টেক্কা দিচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা

Advertisement

ইটালিয়ান মৌমাছি প্রতি পালনের মাধ্যমে মধু চাষ করে অন্যান্য রাজ্যকে টেক্কা দিচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা

Italian Bee


দক্ষিণ দিনাজপুর, ১১ ডিসেম্বর: রাজ্য সরকারের আর্থিক সহায়তায় বর্তমানে ইটালিয়ান মৌমাছির প্রতিপালন করে লাভের মুখ দেখছেন দক্ষিণ দিনাজপুর জেলার মধু চাষীরা পাশাপাশি প্রতি পালনের মাধ্যমে মধু চাষ করে অন্যান্য রাজ্যকে টেক্কা দিচ্ছে।



প্রত্যেক বছরই এই সময়টায় বহু দূর-দূরান্ত থেকে জেলার বিভিন্ন প্রান্তে সর্ষেফুলের জমিতে ইতালিয়ান মৌমাছি প্রতিপালন করে মধু চাষের আশায় এই জেলায় আসেন মধু চাষীরা।



বর্তমানে রাজ্য সরকারের আর্থিক সহায়তা পেয়ে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে ইটালিয়ান মৌমাছির প্রতিপালন করে বিগত বছরের থেকে মধু উৎপন্ন মধুর পরিমাণ বেড়েছে অনেকাংশেই যার ফলে অধিক লাভবান হচ্ছেন মধু চাষিরা।জেলার এই মধু প্যাকেটজাত হয়ে পৌঁছে যাচ্ছে কলকাতা সহ অন্যান্য রাজ্য এমনকি আন্তর্জাতিক বাজার গুলিতে। আর তাতেই লাভের মুখ দেখছেন বলে জানালেন এক সফল মধুচাষী রমজান আলি ও সুবেদার আলিরা। ভবিষ্যতে এমন মধু চাষের দ্বারা সারা বিশ্বের দরবারে দক্ষিণ দিনাজপুর জেলার নাম উজ্বলিত হবে বলে তারা যারপরনাই ভাবে আশাবাদী।
Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ