মা আসছে ...

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চারজনের

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চারজনের

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চারজনের


বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চারজনের। এদের মধ্যে বাবা মা সহ তাদের দুই সন্তান ছিল।

গতকাল রাতে কালজানি কুড়ার পাড় এলাকায় চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়, পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা চারজনকেই মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সকালে ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য।

জানা যায় মৃত দুজন স্বামী স্ত্রী শিক্ষকতা করতেন। গতকাল এক নিমন্ত্রণ বাড়ি থেকে ফেরার পথে গাড়ি রাস্তার পাশে এক পুকুরে গিয়ে পরে। সেখানেই মৃত্যু হয় চারজনের।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in