Advertisement

WB By Election Result: রাত পোহালেই উপনির্বাচনের ভোট গণনা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

Advertisement
WB By Election Result: রাত পোহালেই উপনির্বাচনের ভোট গণনা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি




সিতাই:

রাত পোহালেই শনিবার সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা। তার আগে প্রশাসনিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হবে। মোট ২৫ টি টেবিলে ভোট গণনা হবে। ভোট গণনা হবে মোট ১২ রাউন্ড। বেলা একটার মধ্যে গণনা পর্ব সম্পন্ন হবে বলেও প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

গত ১৩ ই নভেম্বর রাজ্যের অন্যান্য পাঁচটি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়। উপনির্বাচনে ভোট পড়েছে ৭১% এর কিছু বেশি। এদিকে আগামীকাল সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল কে কেন্দ্র করে ভোট গণনা কেন্দ্র দিনহাটা কলেজে নিরাপত্তা নিয়ে প্রশাসনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। শেষ মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ দিনাটা কলেজে এলেন দিনহাটা মহকুমা শাসক বিধুশেখর মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক সহ অন্যান্য আধিকারিকেরা। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখার পর মহকুমা পুলিশ আধিকারিক বিমান মিত্র জানান আগামীকাল ভোট গণনার দিন সুষ্ঠুভাবে ঘটনা কার্য পরিচালনা করার জন্য প্রশাসন চূড়ান্তভাবে প্রস্তুত। তিনি আরো জানান গণনা কেন্দ্রের ভিতরে নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অপরদিকে বাইরে নিরাপত্তার জন্য থাকবে শতাধিক রাজ্য পুলিশ বাহিনী এবং গণনা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।

অপরদিকে প্রশাসনের চূড়ান্ত নিরাপত্তার মাঝেও লোকসভা ভোটের ঘটনার কথা উল্লেখ করে রাজ্য প্রশাসনকে কটাক্ষ করলেন কোচবিহার জেলা বিজেপি সম্পাদক অজয় রায়। এদিন অজয় রায় বলেন লোকসভা ভোটের গণনার দিন তাদের দলীয় এজেন্টকে যেভাবে বের করে দেওয়া হয়েছিল কেস করা হয়েছিল এবং ইভিএম টেম্পারিং করা হয়েছিল তাই এবারও তেমন কিছু ঘটলে এবং গণনায় কারচুপি হলে অবাক হব না। একই সুর বামেদের গলাতেও। তবে বাম বিজেপির এই অভিযোগ কে পাত্তা দিতে নারাজ তৃণমূল। দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিশু ধর অবশ্য জানান নির্বাচনে প্রশাসনের সহায়তায় তৃণমূল কংগ্রেস টেম্পারিং করেছে বাম বিজেপি এসব কথা গ্রামে গিয়ে বললে সাধারণ মানুষ তাদের পেটাবে। পাশাপাশি নির্বাচনে তাদের জয়লাভের বিষয়েও তিনি ১০০ শতাংশ নিশ্চয়তা দেন।
Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ