'ওরা আমায় বাঁচতে দেবে না' টিউশন থেকে বেরিয়ে মাকে ফোন, মিললো ছাত্রীর মৃতদেহ

'ওরা আমায় বাঁচতে দেবে না' টিউশন থেকে বেরিয়ে মাকে ফোন, মিললো ছাত্রীর মৃতদেহ

Student Death


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:-

প্রাইভেট টিউশন পড়ার পর রাস্তায় বেরিয়ে মাকে ফোন, ফোনে ছাত্রীর শেষ কথা "ওরা আমায় বাঁচতে দেবে না" তার কিছুক্ষণের মধ্যেই কালনার জিউধারা রেলগেট সংলগ্ন এলাকায় দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর রেলে কাটা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য শুক্রবার রাতে। 


জানা গিয়েছে মৃত ওই ছাত্রীর নাম অঙ্গনা হালদার।বাড়ি ধাত্রীগ্রাম এলাকায়। প্রতিদিনই মায়ের সাথে কালনার শহরের একটি ইংরেজির গৃহ শিক্ষকের কাছে পড়তে আসেন ওই ছাত্রী। শুক্রবারও ওই ছাত্রী পড়তে এসেছিলেন, অন্যদিনের তুলনায় এদিন কিছুটা আগেই ছুটি দিয়ে দেয় শিক্ষক। তার সমস্ত ছাত্র-ছাত্রীদের, অন্য ছাত্র ছাত্রীদের কিছুটা সময় আগেই বেরিয়েছিল ওই ছাত্রী, এরপরই তার মাকে ফোন করে সে বলে "ওরা আমায় বাঁচতে দেবে না"। এই কথা বলার পরেই ফোনের লাইন কেটে যায়। ঘটনাকে ঘিরে ছড়িয়েছে রহস্য। 


রাতেই কালনা জিআরপি অফিসের সামনে হাজির হয় মৃতের পরিজনেরা। হাজির হয় কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগও। বিধায়ক বলেন ঘটনাটি তদন্ত সাপেক্ষ পুলিশ তদন্ত করলেই পুরো বিষয়টি জানা যাবে।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

🔥 Trending News

🔥 Trending News

Loading...

🏆 FIFA World Cup

Loading...