BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

আবাস যোজনা থেকে বঞ্চিত, সুবিধা পাইয়ে দিয়ে টাকা চাওয়ার অভিযোগ!

আবাস যোজনা থেকে বঞ্চিত, সুবিধা পাইয়ে দিয়ে টাকা চাওয়ার অভিযোগ!

Awash Yojona


আবাস যোজনার পাকা ঘর থেকে বঞ্চিত প্রায় ২০টি পরিবার।এরপাশাপাশি বেশ কয়েকটি পরিবারের কাছ থেকে পাকা ঘর দেওয়ার নাম করে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ।আর এই চিত্র দেখা যাচ্ছে মুর্শিদাবাদের ভগবানগোল-২ ব্লকের খড়িবোনা পঞ্চায়েতের আলাইপুর গ্রামে।



এলাকাবাসীদের অভিযোগ, তাদের পাকা বাড়ি নেই। তাই তাদেরকে কাচা বাড়িতে বসবাস করতে হচ্ছে।পাটকাঠি,বাঁশ, টিন বা টাল দিয়ে তারা বাড়ি বানিয়েছে। কিন্তু বর্ষাকালে টাল বা টিনের ফুটো দিয়ে ঘরের মধ্যে জল পরে।ঝড়ে বাড়ি মাঝেমধ্যে ভেঙে যায়।কিন্তু আবাস যোজনার পাকা বাড়ি থেকে এখনো তারা বঞ্চিত।বার বার সরকারি দপ্তর বা জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানিয়েও কোনো লাভ হয় নি।



এলাকবাসীদের মধ্যে আবার কারো কারো দাবি, তাদের আবাস যোজনার পাকা বাড়ি দেওয়ার নাম করে টাকা চাওয়া হচ্ছে।সার্ভে করতে এসেও টাকা চাওয়া হচ্ছে। যদিও এই রকম অভিযোগ সম্পর্কে তিনি এখনো কিছু জানেন না বলে দাবি করেছেন বর্ণালী খাতুন বিবি।




অন্যদিকে ভগবানগোলা-২ ব্লকের বিডিও অনির্বাণ সাহু জানান,কোনো উপভোক্তা যেন কাওকে টাকা না দেয়। যাদের কাঁচা বাড়ি আছে তারাই আবাস যোজনার পাকা বাড়ি পাবে।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

মন্তব্যসমূহ

Latest Updates

Loading...
Facebook WhatsApp X Copy