পরীক্ষায় টুকলিতে বাধা, কলেজে তাণ্ডব পড়ুয়াদের!
বীরভূম:
পরীক্ষায় টুকলিতে বাধা পেয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বীরভূমের মল্লারপুরের টুরকু হাঁসদা লপসা হেমব্রম মহাবিদ্যালয়ে। বেঁকিয়ে দেওয়া হয়েচে সিলিং ফ্যান, ভেঙে দেওয়া হয়েছে শৌচাগারের কল।
টুকলিতে বাধা দেওয়ায় ভাঙচুর কলেজে ভেঙে বেঁকিয়ে দেওয়া হয়েছে সিলিং ফ্যানের ব্লেড। শৌচালয়ের পাইপ থেকে কল গায়েব! নাগাড়ে পড়ে চলেছে জল। এই ছবি বীরভূমের মল্লারপুরের টুরকু হাঁসদা লপসা হেমব্রম মহাবিদ্যালয়ে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ জেনারেল,দ্বিতীয় সিমেস্টারের সিউড়ির বিদ্যাসাগর কলেজের পরীক্ষার্থীদের সিট পড়েছে মল্লারপুরের টুরকু হাঁসদা লপসা হেমব্রম মহাবিদ্যালয়ে। কলেজ সূত্রে খবর, বুধবার পরীক্ষা চলাকালীন বেশ কয়েকজন পরীক্ষার্থীর থেকে মোবাইল ফোন উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। অভিযোগ, টুকলি করতে না পেরে সেই আক্রোশে পরীক্ষার্থীদের একাংশ কলেজে ভাঙচুর চালান।
পরীক্ষার হলে 2 টি সিলিংফ্যান ভেঙে বেঁকিয়ে দেওয়া হয়েছে। শৌচাগারের কলও ভাঙা। বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ কলেজে সিসি ক্যামেরায় দেখা গেল সেই ছবি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ